somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরের প্রথম দিনটি যেভাবে কাটালাম

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল
আমার অফিস সকাল আটটা থেকে। ঘুম থেকে উঠে দেখি সকাল সাড়ে আটটা বাজে। কিছুক্ষণের জন্য হয়ে গেলাম উসাইন বোল্ট। ব্যাপক ধুড়মাড় করে রেডি হয়ে সুপারসনিক গতিতে ছুটলাম অফিসের দিকে। অফিসে যেতে না যেতেই একজন দাতকেলানো হাসি দিয়ে বলল “বস আপনারে খুইজা গেছে, বলছে চেয়ারে বসার আগেই যাতে উনার সাথে দেখা করেন”। কথাটা আংশিক মিথ্যা। বাংগালরা কবি-সাহিত্যিকমনা মানুষ। একটু বাড়িয়ে বলা ক্ষমার যোগ্য । দিনটা বোধহয় আজকে গেল........। হুহ্ বললেই হলো। মানুষ কি রোবট নাকি। দু-একদিন তো একটু এদিক-ওদিক হতেই পারে। আরাম করে চেয়ারে বসে ভাবতে লাগলাম কি করা যায়। বসকে একটা কিছু বলে কাটাতে হবে। মনের ক্যানভাসে মিথ্যার আলকাতরা মাখছিলাম........এমন সময় বস এসে বললো “হাপি নিউ ইয়ার”......একটু বোধহয় দেরি কইরা আসছেন..........রাস্তাঘাটের যা অবস্থা........যাই হোক দুপুরে আমি খাওয়াবো.......।

শিক্ষা: রাতজেগে তাস খেলা শরীর, অফিস সবকিছুর জন্যই ক্ষতিকর।
প্রতিজ্ঞা : জিন্দিগে আর তাস খেলুম না।

দুপুর
ব্যাংকে গেছি টাকা বেতনের টাকা উঠাতে। খুব একটা ভিড় নেই। ক্যাশ কাউন্টারে বসা লোকগুলো কাজের ফাকে ফাকে খোশগল্প করছে। পৃথিবীর কঠিনতম চাকরির একটা হলো ব্যাংকে চাকরি। ডিয়ার গড! প্লিজ সেভ মি ফ্রম ব্যাংক জব। প্রতিবার আমি টাকা গুনে এবং দেখে আনি। এবার করলাম তার উল্টা। টাকা হাতে পেয়ে সোজা পকেটে চালান করে দিলাম। কিছুক্ষণ ব্যাংকে ঘুরঘুর করলাম। কাজে ব্যস্ত মানুষ দেখতে আমার মজা লাগে। রিসিপশনে বসা অতি সুন্দরী মেয়েটি আজ নেই। এমন সুন্দর কারও পাশে নিজেকে ভাবতে দু:সাহস লাগে। আমার সেই দু:সাহস এবং যোগ্যতা কোনটাই নেই। অন্য কোন সময় মেয়েটার কথা মনে পড়েনা, কেবল ব্যাংকে এলেই মনে পড়ে। এভরি হিউম্যান বিং হ্যাজ কনটেইন এ কমপ্লেক্স সাইকোলজি। তার নাম জবা ম্যাডাম। জবা আমার সবচেয়ে অপছন্দের ফুল।
বাসায় গিয়ে টাকাগুলো গুনতে গিয়ে দেখি দুইটা পাচশো টাকার নোটের কিছু অংশ একেবারেই নাই। দেখে মনে হয় যেন কাচি দিয়ে কাটা। গো টু ডগ আদম_। ইউ আর এ রিয়েলি রাবিশ........। ইউ হ্যাভ ফরগটেন দ্যাট ইট ইজ বাংলাদেশ, এন্ড এভরিবডি ইজ রেডি টু চিট।
শিক্ষা: ব্যাংকের ক্যাশ-কাউন্টার ত্যাগ করার আগে ভালো করে টাকা পয়সা দেখে আনা উচিত।
প্রতিজ্ঞা: জবা ম্যাডামকে একদিন জিজ্ঞাসা করতে হবে তার বাড়িতে জবা ফুল গাছ আছে কিনা।

রাত
হাতে কোন কাজ নাই। রুমমেটদের সাথে টকশো আসর বসিয়ে দেশ উদ্ধার করছিলাম। একজন বললো “এই সব ফাউ পেচাল পাইরা লাভ নাই। কাম না করলে কোন হালায় খাবার দেয়না, লন তাস খেলি.........।”
শিক্ষা: যাহা লাউ তাহাই কদু।
প্রতিজ্ঞা: যে ভাবেই হোক, যথা সময়ে অফিসে উপস্থিত হতে হবে।

বি:দ: ছেড়া টাকা কোথায় বদলিয়ে দেয় কেউ জানলে আওয়াজ দিবেন।
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×