আপনি একজন অভিনেতা। আরও স্পষ্ট করে বললে একজন কৌতুক অভিনেতা। হ্যাবলা-ক্যাবলা চরিত্র ছাড়া আজ পর্যন্ত এমন কোনো সিরিয়াস চরিত্রে আপনি অভিনয় দক্ষতা দেখাতে পারেন নি যা দর্শকদের মনে দাগ কাটতে পারে। প্রায় সব নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করলেও, এবং চরিত্রটি যদি হ্যাবলামোর নাও হয় আপনি ঠিকই সেটাকে হ্যাবলট বানিয়ে ফেলতে পারেন।
সত্যিকার অর্থে আপনার অভিনয় খুবই বাজে এবং একঘেয়ে। পাগলাটে, হড়বড় করে কথা বলা, কথায় কথায় কান্নার মুখভংগি প্রদর্শন, বেকুবের মতো হাটা ইত্যাদি দেখে আর যাই হোক আপনাকে শক্তিমান অভিনেতা বলা যায়না কিছুতেই।
আসল ঘটনা হলো আপনি পেয়েছিলেন একটা ফাকা ফিল্ড, তখন তেমন কেউ ছিলোনা প্রধান চরিত্রে অভিনয় করার মতো, সেই সুযোগে আপনি পরিচিতে পেয়েছেন।
আশা করি চাছাছোলা কথাগুলো আপনি অনুধাবন করার চেষ্টা করবেন এবং নিজের আরো অভিনয় উন্নত এবং মানসম্পন্ন করার চেষ্টা করবেন। বাংলা নাটকের এ ধরনের টিপিক্যাল কনডিশনের জন্যই অনেকেই বাংলা নাটক দেখেনা।
আরও চলবে
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





