somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কোয়াড থেকেই বাদ আশরাফুল

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় মুলতান! বাংলাদেশ ক্রিকেটের চিরন্তন এক দুঃখগাথা। সেখানে টেস্ট আঙিনায় নিজেদের সেই শৈশবে পাকিস্তানকে তো প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত যে পারেনি, তাতে আপাতদৃষ্টিতে সবচেয়ে বড় ভূমিকা ইনজামাম-উল হকের অতিমানবীয় ব্যাটিং কীর্তির। পাশাপাশি আম্পায়ারদের বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং চতুর্থ দিনের উইকেটের বি স্ময়কর রকম ভালো আচরণের রহস্যময়তার দায়ও কম নয়। এ কারণেই তো মুলতানের ওই এক উইকেটের হারের আলোচনায় আজো বাংলাদেশের ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের হৃদয়ের গহিন থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।
২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১১-র ডিসেম্বর। টিক টিক করে মহাকাল এগিয়ে গেছে আট বছর তিন মাস। কিন্তু এই সময়ে বাংলাদেশের ক্রিকেট এগোল কতটা? পাকিস্তানের মুখোমুখি সর্বশেষ টেস্টে মুলতানে যারা হেরেছিল মাত্র এক উইকেটে, তারাই কিনা এবার ঘরের মাঠ চট্টগ্রামে হারল ইনিংস ও ১৮৪ রানে। হ্যাঁ, ক্রিকেটটা অঙ্ক নয় এবং এই দুটো ফল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের মানদণ্ড ঠিক করাও বোকামি। এর পরও আট বছর আগে-পরের হিসাব মেলাতে বসলে এ দেশের ক্রিকেটের অন্ধকারাচ্ছন্ন দিকটাতেই আলো পড়বে বেশি করে। বিশেষত চলতি সিরিজের সবগুলো ম্যাচে যেভাবে তারা অসহায় আত্মসমর্পণ করছে...!
টোয়েন্টি-টোয়েন্টি, তিন ওয়ানডের পর প্রথম টেস্ট_এই পাঁচ ম্যাচের প্রতিটিতে বলতে গেলে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। একটুখানি ব্যতিক্রম চট্টগ্রামের তৃতীয় ওয়ানডে। পাকিস্তানকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে একসময় জয়ের স্বপ্ন আঁকিবুঁকি কাটছিল মুশফিকুর রহিমের মনে। কিন্তু তাঁর ব্যাটসম্যানরা যে সুযোগটা হেলায় হারালেন! এখন সম্মান বাঁচানোর শেষ সুযোগ ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্ট। সেখানে জয়ের কথা উচ্চারণ তো দূরে থাক, মনে মনে ভাবতেও বুক কাঁপবে বাংলাদেশ দলের। যদি একটু লড়াই করা যায়, তাই ঢের!
সেই লড়াইয়ের আশায় পরশু থেকে মাঠে গড়ানো এই টেস্টের একাদশে অবধারিতভাবে আসছে পরিবর্তন। এবং বলীর পাঁঠা সেই মোহাম্মদ আশরাফুল! জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সর্বোচ্চ রান করার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাঁকে বাদ দিয়েছিলেন নির্বাচকরা। কারণ ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে রান পাচ্ছিলেন না। নির্বাচকরা তখন আনঅফিশিয়ালি জানিয়ে দিয়েছিলেন অন্তত বছরখানেকের মধ্যে আশরাফুলকে আর ডাকবেন না তাঁরা। ঘরোয়া ক্রিকেটে রান করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পরই কেবল পুনরায় খুলবে জাতীয় দলের দরজা। নির্বাচকরা তাঁদের সিদ্ধান্তে অটল থাকতে পারেননি। পারবেন কী করে, পাকিস্তানের বিপক্ষে দলের টপ অর্ডার যে ম্যাচের পর ম্যাচ ভেঙে পড়ছিল তাসের ঘরের মতো! অবশেষে তাই আবার ওই আশরাফুলের দ্বারস্থ!
কিন্তু হঠাৎ পাওয়া এ সুযোগের অপচয় কী নিদারুণভাবেই না করলেন আশরাফুল! জাতীয় লিগের সর্বশেষ তিন ম্যাচে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করা ব্যাটসম্যান টেস্টের পরীক্ষায় নেমে খাবি খেলেন রীতিমতো। প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে শূন্য করে প্রত্যাশায় প্রত্যাঘাত করলেন চরমভাবে। ফল? আবারও আশরাফুলকে ছুড়ে ফেলা। 'আসলে ও আমাদের প্রত্যাশা মেটাতে পারেনি। দ্বিতীয় টেস্টের একাদশে নিশ্চিতভাবেই থাকছে না আশরাফুল। তাই যদি হয়, তাহলে আর ওকে ধরে রেখে লাভ কী! এর চেয়ে জাতীয় লিগে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেললে সেটি ওর জন্যই ভালো'_আশরাফুলকে বাদ দেওয়ার কারণটা এভাবেই জানিয়েছেন এক নির্বাচক। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু বলতে নারাজ তিনি। কারণ নির্বাচকরা দ্বিতীয় টেস্টের স্কোয়াড বোর্ড প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন সন্ধ্যায়। এর ঘণ্টাতিনেক পরও তা অনুমোদন হয়ে সংবাদ বিজ্ঞপ্তি হতে পারেনি। ফলে আজ থেকে বাংলাদেশ স্কোয়াডে কারা প্র্যাকটিস করবেন, সে নিয়েও আছে ধোঁয়াশা। এর আগেই যে আশরাফুল দলের সঙ্গে হোটেলেই উঠেছেন!
নির্বাচকদের দেওয়া স্কোয়াড অনুযায়ী দ্বিতীয় টেস্টে আশরাফুলের জায়গায় ঢুকেছেন নাঈম ইসলাম। প্রথম টেস্টের স্কোয়াডেও তিনি ছিলেন। কিন্তু জ্বরের কারণে ফিরে আসেন চট্টগ্রাম থেকে। এখন সুস্থ হয়ে খেলার মতো ফিটনেস ফিরে পেয়েছেন নাঈম। আশরাফুল যেহেতু খেলছেন না, একাদশে এই অলরাউন্ডারের থাকাটাও একরকম নিশ্চিত। দ্বিতীয় টেস্ট স্কোয়াডে বাধ্য হয়েই করতে হয়েছে আরেকটি পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন রুবেল হোসেন। তাঁর জায়গায় এসেছেন শফিউল ইসলাম। গোড়ালির ইনজুরির কারণে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেট খেলায় ঝুঁকি আছে বগুড়ার এই পেসারের। সেটি হলেও দলের দুর্দিনে 'এসওএস' গেছে শফিউলের কাছেই। বারবার সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে না পারায় হুমকির মুখে ছিল শাহরিয়ার নাফীসের জায়গাও। কিন্তু বিকল্প হিসেবে আছেন যিনি, সেই ইমরুল কায়েসেরও তো চলছে ফর্মের সঙ্গে আড়ি। তার ওপর ভুগছেন ইনজুরিতেও। সব মিলিয়ে আরেকটি সুযোগ হয়তো পেতে পারেন শাহরিয়ার।
আশরাফুল হয়তো আর তা পেলেন না। ২০০৩ সালে মুলতানের ওই অবিস্মরণীয় ম্যাচে বাংলাদেশ দলের অংশ ছিলেন তিনি। এরপর যেমন নানা উত্থান-পতনে এগিয়েছে তাঁর ক্যারিয়ার। বাংলাদেশ ক্রিকেটের অর্জন-বিসর্জনের গতিপথটিও তেমন। আর এখন দুই পক্ষই হারিয়ে খুঁজে ফিরছে নিজেদের।
বাংলাদেশ ক্রিকেট এবং আশরাফুল এখানে এক বিন্দুতে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×