প্রতিবেশী
২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিদি গো,
প্রেমের টানে গাঁয় পাঠাইলাম
২৬'শ কেজি আম।
গজালডোবা ব্যারেজ খুইলা
করলেন এ কি কাম?
এইডাই কি বন্ধুত্বের দাম?
কিছু হইলেই মাথায় তোলেন
ডাইকা "প্রতিবেশী!"
ভক্তি করি এত তবু-
করেন ক্ষতি বেশি।
মাঝে মাঝে দাবিও করেন
যুদ্ধে দিছেন জিতায়া!
লাখে লাখে শহীদ কেন তয়-
আসতেন আগেই আগায়া!
রপ্তানিৎ নাই কানা পাই ছাড়,
এই পিরিতের ছিরি?
ভালোই যদি বাসতেন
তয় ভিসা দিতেন ফিরি!
তা না কইরা লাইনে খাড়াই
বুড়া-বুড়ি সহ।
আমগো গাঁয়ে ঘুরান ছড়ি
আপনে পিতামহ!
দুঃখে ফাটে বুক
কান্না আসে চোখে,
আৎকা বানের জলে ভাসে
উত্তুরপাড়ার লোকে!
উপায় তো আর নাই!
তিন গায়েতে আপনি মোড়ল-
আরেক পাশে "খাই"!
খাইয়ের জলে নীল টাকার দাগ,
তাতেও জাগে লোভ?
বুক পাইতা রাস্তা দিলাম
তবু কেন ক্ষোভ?
পরের ধনে লোভ নাই আমার
গরীব আমি অতি,
উপকার চাই না শুধু
কইরেন না কোনো ক্ষতি!
_____
_______রাতুল সিদ্দিকী
__________সাভার, ঢাকা
০৯.০৭.২০২১, রাত ০৯ঃ৪৩ টা
[ক্যারিকেচারঃ সাদাত/গুগল,
(সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে ডাউনলোডকৃত)]

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুন