somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবে ধরপাকড় প্রসঙ্গে ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবে সম্প্রতি ব্যাপক ধর-পাকরের খবর সবাই শুনে থাকবেন , সাথে কিছু গুজব । আসলে সৌদিতে ধর-পাকর শুরু হলেও তা মূলত যারা এখানে অবৈধ তাদের জন্য । সাধারন, বৈধ তাদের কোন সমস্যা হওয়ার কথা না ।
যেমন ধরেন , নিতাকাত বা সৌদি করণ প্রকল্প বাস্তবায়নে জিরো টলারেন্স ঘোষণা করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়। আর শ্রম মন্ত্রণালয়ের এই ঘোষণায় বেকায়দায় পড়েছে ফ্রি ভিসায়(স্পন্সরকে মাসোহারা দিয়ে বাইরে কাজ করা) কাজ করা বিভিন্ন দেশের প্রায় ২০লাখ শ্রমিক।
সে লক্ষে গত চার মাসে বিভিন্ন দেশের প্রায় ২লাখ অবৈধ শ্রমিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে আরো ২০লাখ শ্রমিককে ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়।

শ্রম মন্ত্রণালয়ের চিহ্নিত করা ছোট এবং মাঝারী ধরনের প্রায় ২লাখ ৫০হাজার লাল ক্যাটাগরির প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় (শতকরা ৩০শতাংশ) সৌদি নাগরিক নিয়োগ দিয়ে ক্যাটাগরি পরিবর্তনের জন্য প্রশাসন সময়সীমা বেঁধে দেন যা শেষ হয়েছে বুধবার।

সময়সীমা শেষ হওয়ার পর লাল ক্যাটাগরির থাকা কোম্পানির শ্রমিকদের ইকামা কোনো অবস্থাতেই নবায়ন হবেনা উল্লেখ করে যে সব শ্রমিক লাল ক্যাটাগরি, নিজ স্পন্সর ব্যতিত অন্য স্পন্সরের অধীনে কাজ করেন,যাদের ইকামার মেয়াদ এরইমধ্যে শেষ হয়ে গেছে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সৌদি শ্রম মন্ত্রণালয়।

২০১২সালের ২৯ আগস্ট প্রকাশিত সৌদি সরকারের এক পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে সবচেয়ে বেশী শ্রমিক ভারতের। সরকারি হিসাব মতে ভারতের শ্রমিক সংখ্যা প্রায় ২০লাখ, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ এই পরিসংখ্যানে বাংলাদেশের শ্রমিক সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রায় ১৫লাখ। শ্রমিক সংখ্যায় বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে পাকিস্থান, এর পর ফিলিপাইন।

এখানে দেখা যাচ্ছে যে , যারা লাল ক্যাটাগরির তাদের আকামা কোনভাবেই নবায়ন করা যাবে না , আর তাই তারা এখানে থাকতে হলে অবৈধ ভাবে থাকতে হবে । তাই , সরকারের তরফ থেকে একাধিক বার তাদের লাল ক্যাটগরি পরিবর্তন করার সুযোগ দেওয়া হলেও যারা করতে ব্যার্থ হয়েছে তাদের বাধ্যতা মুলক এই দেশ ত্যাগ করতে হবে ।

আর দেশত্যাগের শেষ সময় গত বুধবার পর্যন্ত ছিল । তাই , এখন সরকার সাড়াষি অভিযানের মাধ্যমে লাল ক্যাটাগরির লোকদের ধর-পাকর শুরু করেছে । আর এই জন্য প্রত্যেক আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর গাড়ীতে বসানো হয়েছে আলাদা কম্পিউটার , যার মাধ্যমে সনাক্ত করা হবে লাল/হলুদ/সবুজ ক্যাটাগরির আকামা ধারনকারী ব্যাক্তিদের । তাই এখানে যারা লাল ক্যাটাগরি বিহীন আছেন তাদের কোন সমস্যা হওয়ার কথা না ।

এছাড়া যদি আপনি আপনার আকামা ক্যাটাগরি অনলাইনে ছেক করতে চান তাহলে এই লিংকে গিয়ে মাজখানের বক্সটিতে আকামার নাম্বার লিখে ছেক করতে পারেন ।
ফেসবুকে এই নিয়ে দেখলাম অনেক পোষ্ট দেওয়া হয়েছে যার কোন ভিত্তি নাই , যেমন ঃ ৭০লাখ প্রবাসিদের পাঠিয়ে দেওয়া হবে , আকামা ছিঁড়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে , শুধুমাত্র বাঙ্গালিদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি । এই সব কিছু স্বার্থানেশী মানুষ তাদের নিজ ফয়দার জন্য অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ।
যদিও সাধারন বৈধ শ্রমিকদের মাজে গ্রেফতার আতংক বিরাজ করছে
তারপরও যারা বৈধ আছেন তাদের কোন আতংকের কিছু নাই ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি এবং তারেক রহমানঃ নন্দঘোষ!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে মে, ২০২৬ সকাল ৮:১৫

বিএনপি এবং তারেক রহমানঃ নন্দঘোষ!

বাংলাদেশের মানুষের সমস্যা একদিনে তৈরি হয়নি।
এ দেশের আইনি, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংকটের শিকড় বহু গভীরে প্রোথিত। উপনিবেশিক ব্রিটিশ-ভারতীয় শাসনামলের আইন, পাকিস্তানি আমলের কাঠামো, স্বাধীনতাত্তোর রাষ্ট্রীয়... ...বাকিটুকু পড়ুন

লাখো পরিবারের বেঁচে থাকার গল্প অনিশ্চয়তার মুখে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে মে, ২০২৬ সকাল ৯:৫৪



যেখানে আইন, ধর্ম আর রাজনীতি একসাথে জট পাকায়- সেখানে সবচেয়ে আগে হারিয়ে যায় সাধারণ মানুষের শান্তি ও জীবিকা।
গরু শুধু প্রতীক নয়, এটা লাখো পরিবারের বেঁচে থাকার গল্প।
এই গল্প এখন অনিশ্চয়তার... ...বাকিটুকু পড়ুন

আপনার শিশুকে শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিন!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে মে, ২০২৬ সকাল ১১:৪০



আমার সাড়ে চার বছর বয়সী মেয়ে সোহানা স্কেটম্যান জনের গান খুব পছন্দ করে। আমিই তাকে স্কেটম্যান জনের সাথে এভাবে পরিচয় করিয়ে দিয়েছিলাম - ''উনি তোমার একজন দাদা।"... ...বাকিটুকু পড়ুন

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

×