আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সবাই বলে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাকি অংকে অনেক ভালো হয়। ব্যাপারটা সত্য। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা করে দেখাল তা সারা বাংলাদেশের ইতিহাসে বিরল।
এমনিতে খুলনার নির্দলীয় গণমঞ্চে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে কুয়েটের ছাত্ররা প্রথম থেকেই অনেক কঠিনভাবে আন্দোলন করে আসছে। স্লোগানে স্লোগানে মুখরিত করছে খুলনার শিববাড়ী।
এর ধারাবাহিকতায় আমাদের কুয়েট সিদ্ধান্ত নেয় যে ১৪ ফেব্রুয়ারি কুয়েট থেকে লং মার্চ এর আয়োজন করা হবে শিববাড়ী পর্যন্ত । প্রায় ১৩ কিমি পথ হেঁটে যাওয়া সোজা কথা না। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের কুয়েটের শিক্ষার্থীরা। এদিন তারা ভালোবাসা দিবসের সকল ভালবাসা মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি আত্মত্যাগ করেছে। লং মার্চে অংশ নেয়া একজন বলেন
" সকাল ৯ টায় কুয়েট থেকে লং মার্চ শুরু হয়। ৬/৭ কি.মি. যাওয়ার পর পায়ে ফোসকা পরে যায়। তখন ভাবছিলাম যে পেছনে কোন বাসে উঠে বাকি পথ চলে যাই। কিন্তু হঠাৎ চোখে পড়লো ছোট ছোট মেয়েগুলো ব্যানার ধরে হন হন করে এগিয়ে যাচ্ছে। আমার আর বাসে ওঠা হলো না, ফোসকা নিয়েই হাটতে বাধ্য হলাম। পরে শুনেছিলাম এক মেয়ের পা ফেটে গিয়েছিলো, পায়ে ব্যান্ডেজ নিয়ে সে শিববাড়ি গিয়ে স্লোগান দেয়।
দাবি এখন একটাই ... ...
রাজাকারের ফাঁসি চাই ... ...
আমি সেলুট জানাই সেই কুয়েটের মেয়েদের যারা ১৩ কি.মি. পায়ে হেটে লং মার্চ করেছিলো। সেলুট জানাই তাদের, যাদের দেখে আমি লজ্জায় সেদিন রাজপথ ছাড়তে পারি নি।"
কিন্তু পরিতাপের বিষয় আছে। এমন অভূতপূর্ব আন্দোলন সারা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে হয় নি। কিন্তু এই অর্জন মিডিয়াতে আসে নি। এত বড় একটা
পদক্ষেপ মিডিয়া ,পত্রিকায় আসে নি দেখে আমার মন অনেক খারাপ হয়ে গেছে।
পরে বুঝেছি মিডিয়া আর পত্রিকা কই ছিল? তারা ব্যস্ত ছিল বিপিএলে কোনো সুন্দরী মেয়ের খোঁজে, কিংবা আজাইরা টকশোতে। যারা টকশো করেছে তারা হিট, দেশ চিনে ফেলেছে তাদের।
কিন্তু আমাদের কুয়েটের এর অর্জন হারিয়ে গিয়েছে।
নিজেকে কুয়েটিয়ান হিসেবে পরিচয় দিতে পেরে গর্ববোধ করছি। আর সেই সাথে মিডিয়া আর পত্রিকাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


