হৃদয়ের রজনীগন্ধা তুমি, তুমি নীল অপরাজিতা আমায় হেসে বলেছিলে "আমায় নিয়ে লেখনা একটা কবিতা"। আমি কবি নই, তবুও আজ লিখব তোমায় নিয়ে কিছু পংক্তিমালা। বাতায়ন খুলে সাজিয়ে দিবো হাজার তারার মেলা। শব্দের ঝড় উঠবে ফুসে নন্দিত কোনো অরণ্যে।
তোমার শ্যামল ছবি রহস্যময় আমার বুকে তুলেছিলো ক্ষুব্ধ আলোড়ন। সাগরের গর্জনের মত অশান্ত, উদ্যাম।
তোমার মনের কথা আমার দুহাত ছুয়ে যাওয়া। কি শুনতে চাও বলো?? কেন আমি এত বেপরোয়া?? অমৃত তৃষ্ণা আমার, তাই আমি হয়েছি অবাধ। নিষেধের বেড়াজাল ভেঙ্গে নিয়েছি প্রেমের সাধ। দুরন্ত স্রোতের মত দিগন্ত রেখার টানে ছুটে গিয়েছি নিঃসীম তোমার পানে।
শীতের ডালিয়া অথবা সূর্যমূখী তুমি। বৈকালের টলটলে জল সেচে তোমার হৃদয়ের সকল উষ্ণতা আমাকে দিয়েছো অতি নিঃসংকোচে।
যদি জানতে চাও এই কাহিনীর ইতি টানব কবে?? আমি বলব শেষ নেই। এ গল্প অবিররাম চলেই যাবে। সেই জমি, কাজ, রাজনিতী আর মেয়ে মানুষের গল্পের মতই।
যদি জানতে চাও কি উদ্দেশ্য?? বলব আমি, দোহাই তোমার এমন প্রশ্ন করনা। উদ্দেশ্যহীন ভাবে কি ভালোবাসা যায় না??? তুমি আমার অন্তরঙ্গতায়। তুমি আমার আবেগঘন স্পর্শকাতরতায়। তুমি আমার চির সত্বায়। তুমি আছো আমার শিরায়-উপশিরায়। তুমি ছিলে, তুমি আজো আছো, তুমি সব সময় থাকবে আমার পাশে আমার হাত ধরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


