সত্যি আপনের চেয়ে পরও ভালো।
০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপাতত রফিক ভাইয়ের কথা মনে পড়ছে। রাস্তায় চলতে চলতে পরিচয় তার সাথে। পরিবার বলতে এক মেয়ে আর এক ছেলে। রফিক ভাইয়ের পড়নে থাকে পাতলা হাওয়াই শার্ট, তেল চিটচিটা একটা গামছা কাধে ঝুলানো আর লুংগি। লুংগি হাটু পর্যন্ত তোলা থাকে সবসময়। গরমে নাকি অনেক আরাম লাগে। রফিক ভাই বাসের ড্রাইভার। অভ্যাস নাকি বদঅভ্যাস জানি না, বাস চালানোর সময় গাল ভর্তি পান আর হাতে নেভি সিগারেট। রাস্তায় জ্যামে পড়লেই বলে, জনি যা তো একটা নেভি ধরায় নিয়া আয়।
রফিক ভাই রাস্তায় যেখানেই আমাকে দেখবে তখনই বাস থামাবে। কন্টাক্টারকে বলে দিবেই, ওই হের কাছ থাইক্ককা ভাড়া লইস না। আমার আপনা লোক।
এমন অনেক রফিক ভাইয়ের সাথে আমার বেশ পরিচয় আছে যারা তাদের সাধ্যের ভিতর যতটুকুই পারে আমার কাছে এগিয়ে আসে বিনা স্বার্থে। এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তবুও ভালো লাগে যখন তারা বলে "ভাই আমার আপনা লোক"।
মানুষের কাছে আসতে, আপন হইতে রক্তের সম্পর্ক লাগে না। লাগে শুধু একটা সুন্দর মন। এই জন্যই মনে হয় আপনের চেয়ে পরও ভালো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন