somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙ্গিন জীবনের কালো দাগ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিডিয়া জগতে যেতে মানুষ কত কি-ই না করে!! একটা বিশেষ প্রভাব পড়ে থাকে মেয়েদের ক্ষেত্রে।

একটু আকটু সাজগুজ করা, বেছে বেছে খাবার খাওয়া ইত্যাদি ইত্যাদি। এটা কোনো অস্বাভাবিক ঘটনা-ই না। তবে ঘটনা ঘটে যখন অতিরিক্ত হয়ে যায় এই বিষয়গুলো। একটা ঘটনা বলি।।

কোনো এক মফস্বল থেকে সুলতানা নামের মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে যায়। বলা বাহুল্য মেয়েটা অনেক ভালো মেধাবী। মধ্যবিত্ত পরিবারের মেয়ে।

বিশ্ববিদ্যালয়ের জীবনটা যতটা স্বাধীন ততটা নিয়ন্ত্রণ হয়তো সবাই রাখতে পারে না নিজের উপর। সুলতানা নামের মেয়েটাও পারেনি। ডিপার্টমেন্টের বড় ভাই পছন্দ করে ফেলে সুলতানাকে। সেই থেকে ছায়ার মত লেগে থাকা তার সাথে। যেকোনো বিপদে আগলে রাখা ঐ বড় ভাইটা কখন যে সুলতানার বিশ্বাস অর্জন করে নেয় তা সুলতানা নিজেও জানে না।

ঐ বড় ভাইটার সখ ছিলো ছবি তোলা। DSLR এ তোলা ছবির সৌন্দর্য দেখে সুলতানা একসময় দিশেহারা হয়ে যায়। একদিন সে বাংলাদেশের টপ মডেল হবে। পত্রিকা, ম্যাগাজিনে তার ছবি ছাপবে। তাকে বিশ্ব দেখবে, বাহবা দিবে আরো ইত্যাদি ইত্যাদি বিষয়ে স্বপ্ন দেখানো সুলতানাকে নিজের হাতের মুঠোয় বন্দি করে নেয় একসময়।

ফোটগ্রাফারের মন বলে কথা!! সাধারন জামা কাপড় পড়ে কি আর মডেল হওয়া যায়? সেলেব্রেটি হওয়া যায়? মডেলদের হতে হয় আকর্ষনীয়। এই তো খেলা শুরু। ফোটসেশন এখন ইনডোরে হয়। আকর্ষনীয় জামা-কাপড়ে, আকর্ষনীয় পোজে, আর আকর্ষনীয় ক্লিকে। দিন যায় আর সুলতানার স্বপ্ন বেড়ে উঠতে থাকে। ফোটগ্রাফারের সাথে নাকি ওপেন মাইন্ডলি চলতে হয়?? খুব কাছাকাছি নাকি আসতে হয় একে-অপরকে??? একটু অন্তরঙ্গ সম্পর্ক হলেও নাকি খুব একটা মন্দ না??? আমি অবশ্য জানি না। যেটা বলছিলাম, একদিন তারা অন্তরঙ্গ হয়ে যায়। আর, কোনো একদিন কোনো এক ম্যাগাজিনে সুলতানার একটি ছবিও চলে আসে।

তখন সুলতানার স্বপ্ন আরেকটু বেড়ে উঠে। একটু জনপ্রিয়তাও পেয়ে যায় ক্যাম্পাসের ভিতর। কোনো এক সিনিয়র ফোটোগ্রাফারের নির্বাচিত মডেলও হয়ে যায় সুলতানা। এখন ফটোসেশন হয় স্টুডিওতে। লোভে আসক্ত হয়ে যাওয়া সুলতানা নিজেকে অন্য মাত্রায় দেখতে চায় বলেই হয়ত নিজের দাবিতেই অনেক কাছেই ভিড়তে থাকে তার সিনিয়র ফোটগ্রাফারের। নিজেকে বিলিয়ে দেয়ার পুরস্কার হিসেবেই হয়তো তার একখানা ছবিও চলে আসে পত্রিকায়। সুলতানা অনেক খুশি। সুলতানা আনন্দে ভেসে দূরে হারিয়ে যায়।

কিন্তু খুব বেশি দিন হয়তো সেই আনন্দ ধরে রাখতে পারেনি। ক্যাম্পাসের অধিকাংশই নিজের মোবাইলের দিকে তাকিয়ে মিলিয়ে নিচ্ছে সুলতানার চেহারাটা। সুলতানা বুঝে উঠতে পারে না। কোনো একদিন ফোন আসে তাকে ব্যবহারের জন্য। বিভিন্ন ভয় দেখিয়ে তাকে ব্যবহার করা হয় পণ্য হিসেবে। একটা কালো দাগ লেগে গেলো। কাধে বয়ে বেড়াচ্ছে এক অভিশপ্ত উপাধি।

সুলতানা আর পারে না নিজেকে আবিষ্কার করতে। পালাতে পারছে না নিজের মাঝ থেকে, পারছে না হারিয়ে যেতে সবার থেকে।


কি আজব দুনিয়া তাই না??? মাঝে মাঝেই জানতে ইচ্ছে হয়, দুনিয়াটা আজব?? নাকি, দুনিয়ার মানুষগুলাই আজব???
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×