somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় সিরিয়াল মার্কা চ্যানেল নিষিদ্ধ করা এবং আমার পরিবার এর গল্প।

০২ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুটি ভারতীয় বাংলা চ্যানেল নিষিদ্ধ করা হচ্ছে - এরকম একটা গুঞ্জন শুনছি। খবরটা সঠিক না বেঠিক সেটা নিশ্চিত না এখনো।

তবে, আমার মা ও এই দুটো চ্যানেলের মহা ভক্ত। তার প্রতিদিনের একটা বড় অংশ কাটে এসব বাংলা সিরিয়াল দেখে।

আমার মায়ের মত দেশে লক্ষ মা দের কাছেই এসব চ্যানেল ভীষণ প্রিয়। কাজেই, এগুলো যদি সত্যিই নিষিদ্ধ হয় তবে তারা বিপাকে পরবে বৈকি !!

আমার নিজের বাসার অভিজ্ঞতা বলি। ডিশ কানেকশন নেয়ার পর আমি বুদ্ধি করে ভারতীয় বাংলা চ্যানেল এবং হিন্দি সিরিয়াল দেখায় এমন চ্যানেলগুলো (যেমন-Star Plus) skip করে রাখি। এবং ছোট বোনকেও সতর্ক করি auto search না দেয়ার জন্য।

আরও একটা কাজ করি। বাংলাদেশই চ্যানেলগুলোকে প্রথম থেকে সাজিয়ে রাখি। আমার এখনও মনে আছে-

১।ATN Bangla

2. Channel-i

3. Ntv

4. Rtv ইত্যাদি।

বছর খানিক পর খেয়াল করলাম, আমার বাসার সবাই বাংলা চ্যানেল দেখে অভ্যস্ত হয়ে গেছে।
তারা জানে, চ্যানেল আই এর ওই নাটকটা কয়টার সময় হয়। Ntv তে Closeup-1 এ কে বাদ পরল। ATN Bangla-তে কখন কখন ইসলামী অনুষ্ঠান দেয়। কোন টিভির খবর ভাল। কে বেশি এড দেয়। সব তাদের জানা।

আরও খেয়াল করলাম, তারা এই সব দেশী নাটক বা সিরিয়াল দেখতে না পারলে কখন সেই অনুষ্ঠান repeat করে সেটাও জানে। তাও না দেখতে পেলে কি কাহিনী হল, তা অন্যকে জিজ্ঞাসা করে।

অর্থাৎ, তাদের addiction টা দেশের চ্যানেলের উপরই হল।

এর পরের ঘটনা, আমাকে জীবনের তাগিদেই ঢাকা মুখী হতে হল। এবং বাসার সবাই এইসব ভারতীয় হিন্দি বাংলা চ্যানেল পেয়ে গেল। আর কয়েক বছরের মধ্যেই এসব ভারতীয় সিরিয়ালের ভক্ত হয়ে পরল। নেশায় পেয়ে বসল।
----------------------------------------------
এ ঘটনা থেকে আমরা কি বুঝলাম ? আপনি আপনার পরিবারের মনন যেভাবে গড়ে নেবেন, সেভাবেই তারা গড়বে। অনুষ্ঠানের মান কোন মৌলিক বিষয় না।

তা ছাড়া, ভারতীয় কিছু চ্যানেল নিষিদ্ধ করার খুব যুক্তিসংগত অর্থনৈতিক কারণও রয়েছে। আমার দেশের বানিজ্যিক স্বার্থ রক্ষা করতে এইসব চ্যানেল নিষিদ্ধ খুবই যৌক্তিক।


** অস্বীকার করব না, ভারতীয় এসব চ্যানেলের নাটক এবং অন্য অনেক অনুষ্ঠান খুবই entertaining এবং মানসম্মত। তবে, এসব অনুষ্ঠানে addiction বা নেশায় পেয়ে বসে আমাদের দেশের ক্ষতি ছাড়া লাভ আর কিছু হচ্ছে না। তা সে ধর্মীয়, নৈতিক, পারিবারিক বা অর্থনৈতিক যে বিবেচনাতেই দেখিনা কেন।

******
দেশী অনুষ্ঠানে বিজ্ঞাপন আর মান নিয়ে বিরক্তি আছে। বৈচিত্র্যও কম।

তবে কি জানেন, মানুষ এমন একটা প্রাণী, যা দেখে, তাতেই অভ্যস্ত হয়ে যায়।

আমার next door neighbor এক আসাম এর ভারতীয় বাঙ্গালী আছেন। আমরা একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। এই ভদ্রলোক, বাংলাদেশী নাটক খুবই পছন্দ করেন। বিশেষ করে, মোশাররফ করিমের সাম্প্রতিক হাসির নাটক। উনি দেখে দেখে আমাকে facebook-এ শেয়ার করেন।

আরও একজন ভারতীয় বাঙ্গালী আছেন যিনি বাংলাদেশী নাটক, গান, কবিতা আবৃতি এ সবের ভীষণ রকম ভক্ত। তিনি বলেন, তাদের প্রজন্মের অনেক ভারতীয় বাঙ্গালীই বাংলাদেশের নাটক এমনকি ছিনেমা দেখে। তারা কিন্তু আমাদের TV-অনুষ্ঠানের ব্যাপারে খুব positive.

তাহলে আমরা নই কেন !!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×