somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী আছে হামাস-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে?

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ ৫০ দিন যুদ্ধের পর অবশেষে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে গাজা নিয়ন্ত্রণকারী হামাস ও ইহুদিবাদী ইসরাইল। মিসর সরকারের মধ্যস্থতায় কায়রোতে হামাস ও ইসরাইলের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা পরোক্ষ আলোচনার পর উভয়পক্ষ মঙ্গলবার একটি চুক্তিতে সম্মত হয়।
এতদিন গাজায় বিমানবন্দর নির্মাণ ও সমুদ্রবন্দর স্থাপনের মতো যেসব দাবিকে ইসরাইল অগ্রাহ্য করে আসছিল চুক্তিতে তাও অন্তর্ভুক্ত করা হয়েছে। দু’পক্ষের কাছে দৃশ্যত মেনে নেয়া কঠিন বিষয়ও এতে স্থান পেয়েছে। চুক্তিতে আশু পদক্ষেপ ও দীর্ঘমেয়াদী ইস্যু শিরোনামে দুটো চ্যাপ্টারে এ সম্পর্কে আলোচনা করা হয়।
আশু পদক্ষেপ
* হামাস ও অন্যান্য সশস্ত্র যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে রকেট ও মর্টার হামলা বন্ধ করবে।
* ইসরাইল বিমান ও স্থল অভিযানসহ সব ধরনের সামরিক হামলা বন্ধ করবে।
* গাজায় মানবিক সহায়তা ও নির্মাণ সামগ্রীসহ পণ্যপ্রবাহ নিশ্চিত করতে ইসরাইল আরো সীমান্ত ক্রসিং খুলে দেবে।
* মিসরের সাথে পৃথক চুক্তির মাধ্যমে গাজার সাথে রাফা সীমান্ত খুল দেয়া হবে।
* ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের কাছ থেকে গাজা সীমান্ত এলাকার প্রশাসনের দায়িত্ব গ্রহণ করবেন। ইসরাইল ও মিসর আশা করছে যে গাজায় অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ প্রবেশ প্রতিহত করা হবে।
* ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমপ্রদায়ের অর্থ সহায়ায় গাজা পুনগর্ঠনে সমন্বয়ের দায়িত্ব পালন করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
* ইসরাইল বাফার জোনকে আরো সংকুচিত করবে। বর্তমানে ৩০০ মিটার থেকে কমিয়ে এটাকে ১০০ মিটারে নিয়ে আসা হবে। এতে গাজাবাসী সীমান্তে আরো বেশি জায়গায় কৃষি কাজ করার সুযোগ পাবেন।
* গাজা উপকূলে মাছ ধরার এলাকা বর্তমানের ৩ মাইল থেকে বাড়িয়ে ৬ মাইল করা হবে। যুদ্ধবিরতি বহাল থাকলে এটা ধীরে ধীরে আরো বাড়ানো হবে। চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১২ মাইল পর্যন্ত এলাকায় মাছ ধরার অনুমতি পাবে।
দীর্ঘমেয়াদী ইস্যু নিয়ে আলোচনা
* হামাস চায় ইসরাইলে কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনির মুক্তি।
* প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও চান বন্দি ফিলিস্তিনিদের মুক্তি।
* ইসরাইল চায় হামাস ও অন্যান্য যোদ্ধার হাতে যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের দেহাবশেষ ফেরত।
* হামাস চায় আমদানি রপ্তানি সুবিধাসহ গাজায় একটি সমুদ্র বন্দর নির্মাণ করতে। ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার গ্যারান্টি পেলে এটা নিয়ে অগ্রগতি হতে পারে।
* হামাস চায় আটক তহবিলের অবমুক্ত করা যাতে তাদের ৪০ হাজার পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তার বেতন দেয়া যায়। গত বছর থেকে সরকারি স্টাফদের বেতন দিতে পারছে না হামাস।
* ফিলিস্তিনিরা চায় গাজায় নির্মিত ইয়াসির আরাফত আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে। ১৯৯৮ সালে এটি চালু হলেও ২০০০ সালে ইসরাইলি বোমা নিক্ষেপের পর থেকে এটি বন্ধ আছে। এটি আবার পুনর্নির্মাণ করতে হবে।

সুত্রঃ আরটিএনএন/ আমার দেশ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×