somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ- বরিশাল ব্যাকওয়াটার ট্রিপ ও ভাসমান পেয়ারার বাজার

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বরিশাল কিংবা স্বরুপকাঠির ব্যাকওয়াটার নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, দৈনিক পত্রিকা গুলো কাভার করেছে, টিভি চ্যানেলগুলোও বাদ যায়নি। বছরদু’য়েক ধরে হঠাৎ করেই জনপ্রিয় ট্যুরিষ্ট ডেষ্টিনেশন হয়ে উঠেছে বরিশাল-স্বরুপকাঠির আটঘর, কুড়িয়ানা, ভিমরুলি বাজার অঞ্চলটি। ছোট ছোট অজস্র খালের দু’ধারে সারি সারি পেয়ারা বাগান এর মুল আকর্ষন। বর্ষা মৌসুমে সারি সারি পেয়ারা গাছ যখন হলদে সবুজ ডাসা পেয়ারায় ভরে যায় অসাধারন সে দৃশ্য। এছাড়া আমড়া বাগান, নারকেল কুঞ্জ, সারি সারি সুপারি গাছ, জানা অজানা ফলজ ও বনজ বৃক্ষে নয়ন প্রীতিকর সবুজের এক মিলনমেলা হয়ে উঠেছে সমগ্র এলাকা। বরিশাল-স্বরুপকাঠির প্রত্যন্ত আটঘর, কুড়িয়ানা ভিমরুলি বাজারকে ট্যুরিষ্ট ডেষ্টিনেশন হিসেবে লাইমলাইটে নিয়ে আসার কৃতিত্ব অনেকটাই ফেসবুক ভিত্তিক ভ্রমন গ্রুপ বেড়াই বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ ভাইয়ের প্রাপ্য। এ বছর বর্ষার প্রায় শেষ দিকে বেড়াই বাংলাদেশের সাথে আমিও ঘুরে আসলাম স্বরুপকাঠির এই পেয়ারার রাজ্য থেকে। দেশে এবং দেশের বাইরে আমার ঘোরাঘোরি নেহাত কম হয়নি কিন্তু নির্দ্বিধায় বলতে পারি এমন সবুজের রাজ্য আমি খুব বেশি দেখিনি।



















ঢাকা থেকে রাতে বরিশালের যে কোন লঞ্চে উঠে সকালে বরিশাল। সেখান থেকে মাহিন্দ্রা (এক ধরনের টেম্পো) নিয়ে বানাড়ীপাড়া চলে যাবেন, সময় লাগবে প্রায় এক ঘন্টা। বানাড়িপাড়া থেকে ইঞ্জিন নৌকা নিয়ে প্রায় আধাঘন্টা নাগাদ সন্ধ্যা নদী ভ্রমন করে ঢুকে পড়বেন ব্যাকওয়াটারের রাজ্যে। প্রথমে যাবেন ভিমরুলি বাজার, বাংলাদেশের সম্ভবত একমাত্র ভাসমান ফলের বাজার। মুলত পেয়ারার বাজার, সাথে আছে আমড়া, চালতা, বিলাতি গাব, কলা, সুপারি আর নানা ধরনের আনাজপাতির পসরা। সেখানে ঘন্টাখানেক বিচরন করুন, জলের উপর থেকে পেয়ারা কিনুন জলের দামে, শত শত পেয়ারা ভর্তি নৌকার আনাগোনা দেখে মুগ্ধ হবেন নিশ্চিত বলা যায়। দুপুর গড়িয়ে আসলে চলে যান আটঘর বাজার। সেখানে বৌদির দোকানে ঘরোয়া পরিবেশে দুপুরের খাবার সেরে নিবেন। ধোয়া উঠা গরম ভাতের সাথে সরিষা দিয়ে সেদ্ধ করা কাঁচা পেপের ভর্তা অবশই চেখে দেখবেন। রেসিপি জেনে আসতে ভুলবেননা যেন। সাথে আমড়ার ডাল অমৃত মনে হবে। দুপুরে খাবারের পর খালের ধারে কোন গাছের ছায়ার নৌকা থামিয়ে কিছুক্ষন লেটানো যেতে পারে। তারপর কুড়িয়ানা বাজার ঘুরে আসুন, সেখানে নৌকার বাজার বসে। নৌকার বাজার মানে নৌকার উপর বাজার নয়, নতুন নৌকা কেনা বেচার বাজার। খালের পাড়ে সারি সারি নতুন নৌকা সাজানো। আর কি দেখবেন? দেখবেন খালের দু’ধারে অজস্র সবুজের সমারোহ, ডাসা ডাসা পেয়ারায় নুয়ে পড়া সারি সারি পেয়ারা গাছ, আমড়ার বাগান, সহজ সরল নদীমাতৃক গ্রামীন জীবন। ফিরে আসার সময় বিখ্যাত গুঠিয়া মসজিদ দেখে আসতে ভুলবেননা যেন।















































সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:০৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×