ছেলেটা বলল, বাবা গণতন্ত্র কী?
বাবা কপালে ভাঁজ ফেলে বললেন
এক কথায় বলা মুশকিল।
গণতন্ত্রের আছে অনেক উপাদান
প্রত্যেকে সতন্ত্র অবদান।
যেমন ধর আমি উপার্জন করি, সংসারে টাকা আনি
আমি পুঁজিপতি।
সেই টাকা খরচ করে তোমার মা সংসার চালান
তিনি সরকার।
তোমার দাদু উপর থেকে সব দেখভাল করেন,
তিনি পার্লামেন্ট।
কাজের বুয়া সংসারে খুব কঠিন কাজ করে
সে শ্রমিক শ্রেনী।
এতো সব আয়োজন সংসারে এ সব তোমার জন্য,
তুই জনগন।
আর তোয়ালে জড়ানো তোমার যে ছোট ভাই,
সে ভবিষ্যৎ।
অভিজ্ঞতার আলোকে জনগন ভোটে যে রায় দেন,
সেটাই জনমত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


