somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমরা যারা পরীক্ষা দিচ্ছ!!!

০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম ভেঙ্গেই ভয়ে চিৎকার করে উঠলাম।
আকাশ ফাটানো চিৎকার। রুমের দরজা জানালা বন্ধ। চিৎকার বাইরেও গেল না আকাশ ফাটল না।
চিৎকার করার কারন একটা প্যাকেট। প্যাকেটটা টেবিলে সুন্দর করে রাখা। প্যাকেটের গায়ে লেখা,
“বৈশাখী মিস্টিমেলা। এখানে দেশী-বিদেশী মিস্টি পাওয়া যায়।’
সামান্য মিস্টি আবার বিদেশ থেকে এনে বিক্রি করার কি আছে, বুঝলাম না?
প্যাকেট হাতে নিয়ে উত্তেজনায় কাপছি। মিস্টির সাইজ আর মান দেখেই বুঝতে পারছি এটা এই পৃথিবীর মিস্টি না। কোন মহান শক্তি আমার জন্য পাঠিয়েছে। মহান শক্তিদের একজন হলো জিন্দাবাবা ফরিদপুরী। ইদানিং নাকি তিনি স্বপ্নে তার প্রিয় বান্দাদের মিস্টির প্যাকেট আর চিঠি পাঠাচ্ছেন। আমি আবার ভয় পেয়ে গেলাম। প্যাকেটের নিচে একটা চিঠি। গোটাগোটা হাতে লেখা,
‘তুমি ঘুমাচ্ছিলে। ঘুম ভাঙ্গলেই এই মিস্টি বিতরন করবে।’
আমি শতভাগ নিশ্চিত হলাম। খাজা বাবা ছাড়া আর কেউ এভাবে মিস্টি পাঠাবে না। বাবাদের মতো সবার দিল এতো দরাজ না। আমার মাথা শ্রদ্ধায় নত হয়ে পড়ল। বাবার দিল এতো দরাজ!!!
প্রচন্ড উত্তেজনা আর উল্লসিত হয়ে হোস্টেলের রুমে রুমে মিস্টি বিতরন করছি। শিমুল তুলার মতো নরম আর মোলায়েম মিস্টি। মুখে দিলেই গলে যাচ্ছে। সবাই খাচ্ছে আর নাকের মধ্যে বলছে,
“আহা! আহা!! কেয়া বাত হে! কেয়া বাত হে!!
মেজাজ চরম খারাপ হয়ে গেল। সবাই গপগপ করে মিস্টি খাচ্ছে । কেউ জিজ্ঞাসা করছে না কিসের মিস্টি, কার মিস্টি, কেন মিস্টি?
প্রথমজন ভয়ানক ব্যবহার করল।
প্যাকেটের মধ্যে তার ভোটকা ভোটকা দুইটা আঙ্গুল ঢোকাল। আঙ্গুল দুটোকে সাঁড়াশির মতো করে আস্ত একটা মিস্টি তুলে নিল কপ করে। এরপর গপ করে মুখে ঢুকিয়ে ফেলল । চোখ বন্ধ করে অদ্ভুত একটা ভান করল। কিছুই নয় এমন ভাব। কিছু না বলে আমি পরের রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। অমনি কপ করে আমার সার্টের কলারটা ধরে ফেলল। মেঘস্বরে গমগম করে বলল,
‘কই যাস? আরেকটা দে। একটা খেয়ে মুখে চুলকানী হয়ে গেল। ছোট্ট মিস্টি তাই দাঁতের ফাকেই আটকে আছে। গলায় তো যেতেই পারে নি। মিস্টির স্বাদও পুরো পেলাম না। আরেকটা দে। দুইটা খেয়ে স্বাদটা কনফার্ম করি।’
আমি প্যাকেটটা এগিয়ে আরেকটা মিস্টি দিলাম। আবার অদ্ভুত ভাবে খেয়ে বলল,
‘চক্র পুরন করতে হবে। দানে দানে তিন দান। দুইটা দিয়েছিস আরেকটা দে।’
ভয়ে ভয়ে তিন নম্বর মিস্টিটা দিলাম।
আমি নিরীহ গোবেচারা ছেলে। বোকাসোকা মানুষ। সবাই বলে মিনমিনে পুলা, খারাপ পুলা।
চেহারায় একটা নিরীহ ভাব নিয়ে পরের রুমে গেলাম।
মাস্থান টাইপের ভাইটা মিষ্টি খেয়ে বলল,
‘কিসের মিস্টি?’
‘আজ্ঞে, ময়দার।’
‘মস্করা করস আমার লগে? ময়দার মানে কি?’
‘ময়দার মানে ময়দার। সাথে চিনিও আছে। ময়দা মন্থন করে ছানার পানিতে ছেড়ে দিতে হবে। এরপর চুলাতে লাকড়ী দিয়ে আগুন জ্বালাতে হবে। আপনি শহরে থাকলে লাকড়ী নাও পেতে পারেন। এক্ষেত্রে গ্যাসের চুলা ছাড়া উপায় নেই......।’
‘চুপ বেটা। আর এক ইঞ্চি কথাও হবে না। কল্লা ফেলে দিব। জ্ঞান দিতে আসস আমারে?’
আমি ভয় পেয়ে গেলাম। মিনমিন করে বললাম,
‘আপনি অনেক জ্ঞানী মানুষ। আপনারে জ্ঞান দেবার সাহস আমার ধড়ে নেই।’
‘চুপ।কথা বেশী কস? আমি আগে থেকে জানি আমি মহাজ্ঞানী। নতুন করে জানিয়ে আমাকে ভাব মারস? মেডিকেলে আইছস কে? রাস্তাঘাটে যা। সক্রেটিস হয়ে সবারে জ্ঞান দে। কবিরাজ হ। মানুষরে গাছ-গাছড়ার বয়ান দে। মেলা কামাবি। মানুষ যাবে আর তুই চিল্লাবি
আসেন বোন, আসেন ভাই,
আমি সবার আলকেস ভাই।
ভাই ভাই আলকেস ভাই
বাবার ভাই, মায়ের ভাই।

তিল তিষি তালমাখনা
খায় জোয়ানা হয় মর্দনা।
খেয়ে রাজায় বিয়া করে,
পঞ্চাসটা করে নিকা করে।।

যা ভাগ। মাস্টারী করার জন্য তোর মিস্টি বাজেয়াপ্ত করা হল।

মিস্টি প্যাকেট হারিয়ে মনক্ষুন্ন।
রুমে এসে বসে আছি। মেজাজ সীমা হারিয়ে ফেলছে। রাগে মেয়েরা হাড়ি-পাতিল ভাঙ্গে। আমি কি ভাঙ্গব কিছু বুঝতে পারলাম না। হাতের পুরনো নষ্ট নোকিয়া-১২৮০ মোবাইলটা ধপ করে আছাড় মারলাম। আশ্চর্য!
মোবাইলটা ভালো হয়ে গেল। দীর্ঘ একমাস থেকে মোবাইলটা নষ্ট। আমি শুনতে পাই অন্যজন শুনতে পায় না। কথার বদলে নাই ধুপধাপ আওয়াজ শোনা যায়। অনেকে ভেবেছে আমি বিপদে পড়ে তাদের কাছে ফোন দিয়েছি। চুরির অপরাধে আমাকে ধুপধাপ মারা হচ্ছে তাই সাহায্যের জন্য অন্যদের ফোন দেই। পড়ে বুঝতে পারলাম সাউন্ড রিসিভারটা নষ্ট ছিল। রাগের মাথায় আছাড় খেয়ে ভালো হয়ে গেল। আমি পরম আনন্দে মোবাইলটা টিপতে লাগলাম। পুরাতন টিভি এডটা মনে পড়ে গেল। ‘দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো’। আমি বললাম, রাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে রাগই ভালো।
দরজায় তাকিয়ে দেখি রুমমেট ডাক্তার জহির ভাই দাঁড়িয়ে আছে।
ইলেক্ট্রিক খাম্বার মতো স্থির। মোবাইল ভালো হয়ে যাওয়ার চোটে ভাইকে চিনতে পারলাম না। এক বছরের পুরাতন রুমমেটকে বললাম,
‘আপনি কে ভাই? আমার কাছে কি চান? আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?’
জহির ভাই বলল,
‘মিস্টির টোকলা খানা কই?
‘টোকলাখানা কেড়ে নিছে।’
‘কেড়ে নিছে মানে?’
‘কেড়ে নিছে মানে জোর পুর্বক অন্য লোকে কুক্ষিগত করেছে। ছিনতাইকরা হয়েছে। সাধারন ছিনতাইকারীদে চাইতে এই ছিনতাইকারী ভিন্ন ধরণের। আমার মেধায় মুগ্ধ হয়েছে। অতঃপর কবিরাজ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমার নাকি কবিরাজ হওয়ার প্রচুর মেধা আছে। সেই মেধা এম,বি,বি,এস পড়ে নষ্ট করতে পারি না। তাই মেডিকেল ছেড়ে দেওয়া যায় কি না ভাবছি। সিদ্ধান্ত নিয়েছি ছেড়ে দিব। মেডিকেল ছাড়লে যদি ভালো কবিরাজ হওয়া যায় তাহলে কবিরাজ হওয়ায় ভালো।’
‘কেন মিস্টি খাওয়ালি?
আমি মুখে লজ্জা-লজ্জা ভাব নিলাম। নত মুখে হেসেহেসে বললাম,
‘ গতকাল থেকে বউ নাকি বমি করতেছে। সাথে মাথা ঘোরা আর পেট ব্যাথা। সংবাদ শুনে আমি ভয়ানক খুশি। বউয়ের পেটে আমার জুনিয়র আসছে। মজায় ডূবে আছে। আকন্ঠ নিমিজ্জিত। শুধু নাকটা বের করে আছি। শ্বাস নিতে হবে না? শ্বাস না নইলে তো মরে যাওয়ার সমুহ সম্ভাবনা। জুনিয়র রাজীবকে না দেখেই যদি মরে যাই তাহলে তো অকাল মৃত্যু হবে। অকাল মৃত্যু কথাটা বাক্য সংকোচন করে করা হয়েছে। সম্প্রসারত বাক্য হলো। কাল পুর্ন না হয়ে যে মৃত্যু। এখানে কাল বলতে আমি জুনিয়র রাজীবকে বুঝিয়েছি...’
রুমমেট আরেকবার গম্ভীর হয়ে বলল,
‘খুশী হওয়ার কিছু নাই। পেটে ব্যাথা বমিবমি ভাব গ্যাস্ট্রিক আলসারের লক্ষন। তোর বয়ের পেটে বাচ্চা নাই, আলসার হইছে। যা গিয়া ডাক্তার দেখা।’
‘কি কন ভাই? ডাক্তার হয়েছেন বলে এমন সুখের একটা বিষয়কে আপনি হীন করে দেখতে পারেন না। বুঝছি আপনি হিংসায় জ্বলে পুড়ে খান খান হয়ে যাচ্ছেন। খানখান শব্দটি বুঝেছেন তো? এটাকে ভাবার্থে নেওয়া হয়েছে। বাংলা ব্যাকরণে খানখান বলতে বোঝায়...”
সিনিয়র রুমমেট মেঘস্বরে চিৎকার করে বলল,
‘বাকী মিস্টি কই?’
আমিও মেঘস্বরে জবাব দিলাম,
‘মিস্টি নাই। মোবাইল আছে। সাউন্ড রিসিভার এই মাত্র ভালো হয়ে গেছে। এটা নিতে পারেন। না নিলে ভাগেন।’
‘আমার সাথে ফাজলামী মারিস? মিস্টি কই পাইলি ক তো?’
‘কোথায় আর পাব? স্বপ্নসুত্রে। জিন্দাবাবা ফরিদপুরী আমার স্ত্রী-সেবায় মুগ্ধ হয়ে স্বপ্নে পাঠিয়েছে। সেই মিস্টি হোস্টেলের রুমে রুমে বিতরন করতে বলেছে। বিলি করতে গিয়ে ধরা খেয়েছি। মোটকু রাসেল সব কেড়ে নিছে।’
সিনিয়র ভাই গম্ভীর স্বরে বলল,
‘যা মিস্টি ফেরত আন। নয়তো কিনা আন।’
‘স্বপ্নের জিনিস ফেরত আনতে নেই। হারানো জিনিসের মায়াও রাখতে নেই । বাদ দেন ভাই মিস্টির কথা। দশটা টাকা নেন। কাওছার হোটেল থেকে একটা সাদা মিস্টি খেয়ে আসেন।’
‘হারামী, আমারে কস মিস্টি কিনে খাইতে? ইন্টার্নীর প্রথম মাসের বেতন দিয়া মিস্টি আনছি। ভাবছিলাম জুনিয়রদের খাওয়াব। যারা ফার্স্ট প্রফ পরীক্ষা দিচ্ছে তাদের খাওয়াব। তুই গিয়া ভাব মেরে ধরা দিয়া আইলি? যা মিস্টি আন। ছোট ছোট পোলাদের কাইলকা পরীক্ষা। মাথায় গ্লুকোজ নিয়া পড়ব সেই উপায় রাখলি না। যা এখনি। দশ মিনিটের মাথায় মিস্টি আইনা পরীক্ষার্থেদের রুমে রুমে গিয়া খাওয়াবি।’
আমি রুম থেকে বের হলাম।
আমার কাছে একটা টাকাও নেই। অর্থহীন দেড় মাস হয়ে গেছে। কেমনে কাটছে দিন জানি না। একমাত্র সম্বল নষ্ট মোবাইল ফোনটা। পাশের রুমের এক ভাইয়ের কাছে গেলাম। খুব গোপনে তার কাছে বিক্রি করলাম। মুল্য ছয়শ টাকা। দুই কেজী মিটির টাকা।
মিস্টি নিয়ে রুমে বসে আছি। লজ্জায় কারো রুমে যেতে পারছি না। লজ্জা কোথা থেকে আসছে জানি না। শুভকামনা আর সমবেদনা দিতে আমি লজ্জা পাই। মুখের কথা আটকে যায়। শুভকামনা জানানোর ভয়ে মাথার উপর বালিশ চেপে ঘুমিয়ে পড়লাম। সবাই শক্ত মাথা নরম বালিশে রেখে ঘুমায়। আমি ঘুমায় উল্টো ভাবে। শক্ত মাথার উপর নরম বালিশ রেখে নাক-মুখ চেপে।
শুয়ে শুয়ে ভাবতে শুরু করলাম নিজের প্রথম প্রফ পরীক্ষার কথা। লিখিত পরীক্ষার পড়া না পড়ে আমি শুরু করলাম বিদেশী অনুবাদিত উপন্যাস পড়া। এঞ্জেল এন্ড ডেমনস, দি দ্যা ভিঞ্চি কোড, রিভার গড আর ডিসেপশন পয়েন্ট নামক মোটা মোটা মহাগ্রন্থগুলোতে মেতে থাকলাম। রাত বারোটার পর রাস্তার পাশের ক্যান্টিনে চা খাওয়া আর ঢাকা বিরানী হাউজে রাতের খাবার ছাড়া কিছু ভালো লাগত না। এমনিতেই আমার বন্ধু কম। একা একা হাসি-কান্না আর নাচ-গানে মেতে থাকলাম। সৃষ্টিকর্তার বিশেষ কৃপায় মোটামোটি ভালো নাম্বার পেয়েই পাশ করলাম।
মেডিকেলের ফাইনাল পরীক্ষাগুলো খুবই সহজ। বিশাল সিলেবাস কাভার করা আর টেনশন নেওয়ায় মুশকিল বিষয়।
প্রফের সময় আশ্চর্যভাবে আমার টেনশন হাওয়া হয়ে গেল। পুরো মাথা টেনশন খালি। অদ্ভুত একটা অনুভূতি। প্রচন্ড খারাপ লাগতে শুরু করল। কিছু ভালো লাগে না। টেনশন ছাড়া এতোবড় পরীক্ষা হতেই পারে না। টেনশন বানাতেই হবে। যেকোনভাবে বানাতে হবে। টেনশন আর খুজে পাচ্ছি না। শুরু হল হারানো টেনশন বানানোর জন্য টেনশন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×