somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেদিন করবে হার্ট এটাক !!!

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হার্ট এটাক করেছে।

বুকে প্রচন্ড ব্যাথা। বুক চেপে আছি। নিঃশ্বাস নিতে পারছি না। চোখমুখ ব্যথায় নীল হয়ে আসছে। পৃথিবীর শেষ বাতাসটুকুও টেনে নিচ্ছি। বুকের ছাতি ফেটে যাচ্ছে। মরে যাচ্ছি। আহারে! আমি মরে যাচ্ছি।

আর বোধ হয় ছোট মেয়েটাকে দেখতে পাব না। ছেলেটার এস,এস,সি পরীক্ষার রেজাল্ট দেখে যেতে পারলাম না। বউটা ঈদে একটা নতুন শাড়ী চেয়েছিল । শাড়ীটাও কিনে দিতে পারলাম না।
মা কিছুদিন থেকে চোখে দেখতে পাচ্ছে না। সকাল বেলা কাছে এসে বলল,
"বাবা। একটা আবদার করব?'
মায়ের গলায় অপরাধী অপরাধী ভাব। আবদার করে যেন মহা ভুল করেছে। আমি আস্তে করে বললাম,
'বল মা।'
মা চোখ নামিয়ে বলল,
'বাবারে আমাকে একটা চশমা কিনে দিবি? কয়েকদিন থেকে ভালো করে দেখতে পাই না।'

মায়ের কথা শুনে আমার চোখে জল এসে গেল। ধাড়ী ছেলে হয়েছি। বুড়ো মায়ের সামনে জল ফেললে লজ্জা পাব। কোন মতে কান্না চেপে মায়ের হাতে একটা হাত চেপে ধরলাম। হাত চেপে ধরার মানে,

'তুমি এভাবে বলতে পারলে মা। শুধু একবার বলো না, দেখবে বুকের কলিজাটা বের করে প্লেটে সাজিয়ে দিব।
আমার মতো ছেলেরা এভাবে বলতে পারে না। মায়ের সামনে না বলে রুমে গিয়ে কান্নাকাটি করে।

মাগো,
আমার হার্ট এটাক করেছে। অসম্ভব ব্যাথা হচ্ছে। তোমাকে মনে হয় চশমাটা কিনে দিতে পারলাম না। বাব বেঁচে নেই। কে কিনে দিবে সেটাও বলতে পারছি না।

মাগো একবার কাছে আসবে? বুকে হাত দিয়ে দাওনা মা। কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। ব্যাথায় বুকটা ফেটে যাচ্ছে মা।

অনেক চেষ্ঠা করলাম একজন হার্ট এটাকের রোগীর অনুভূতি বুঝতে। পারলাম না। এই ব্যাথা এই অনুভূতি বোঝা অসম্ভব।
প্রেম হারানোর ব্যাথা নয়, বুকে বিদ্ধ ছুরি নয়, হার্ট এটাকের ব্যথায় চাইতে বড় ব্যথা এই পৃথিবীতে এখনো তৈরী হয় নি, হবেও না।
একবার ভেবে দেখুন না।
পৃথিবীর সবচাইতে বড় ব্যাথা আপনার বুকে। ব্যথায় নড়তে পারছেন না। আপনার শ্বাস-কষ্ট হচ্ছে। নিশ্বাসের জন্য সব বাতাস পৃথিবীতে শেষ হয়ে গেছে।
এই অবস্থায় কি হবে?
মনে পড়বে কিছু দুঃখের স্মৃতি আর না পাওয়া ব্যথাগুলো। আপনার বুঝেই গেছেন, আপনি আর বাঁচছেন না।
হার্ট এটাকে আক্রান্ত রোগীরা বুক চেপে আস্তে আস্তে ডাকে সৃষ্টিকর্তাকে। মনে মনে বলে,
‘ওরে, ডাক্তার আমার বুকের ব্যথা ভালো করে দে না। আর যে পারি না।’

সৃষ্টিকর্তা তার সবচাইতে প্রিয় বান্দাকে বসিয়েছেন কার্ডিওলজী ডিপার্টমেন্টে। একজন কার্ডিওলজীস্ট হিসাবে। পৃথিবীর সবচাইতে কঠিন ব্যাথা সারাবে এই ডাক্তার। এজন্য গর্বে তার বুক একহাত ফুলে ওঠা উচিৎ।
আশ্চর্য!!! বড়ই আশ্চর্য!!!!!

কার্ডিওলজীস্টদের কাছ থেকে যা পাওয়ার আশা করি, তা পেলাম না। আমি ভাবনার সাথে তাদের একটুকুও মেলাতে পারলাম না। দুনিয়ার সবচেয়ে বেশী ব্যস্ত তারাই। সবচাইতে বেশী মেজাজও তাদের। অসম্ভব ভাব আর অসম্ভব রগচটা।

একমাস আগে যেদিন বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি হলাম সেদিন বুঝতে পারলাম। যে ডাক্তাররা একজন মেডিকেল স্টুডেন্টদের বাবার সাথে এমন অমায়িক রুঢ় ব্যবহার করে, নন-মেডিকেল রোগীরা সেখানে কি পাবে?
কিছুই পাবে না।

ব্যাথায় নীল হয়ে শ্বাস কষ্টে যারা কাহিল। ডাক্তারের এমন সুন্দর রগচটা ভাবে তাদের কি হবে, ভাবতে ইচ্ছা করছে না। আমাকে আবার হয়তো বাবাকে নিয়ে হাসপাতালে আসতে হবে...
আবার তাদের সাথে দেখা হবে...

আমি নিশ্চিত পরেরবার একটা দুর্ঘটনা দেখতে হবে। Extinsive Myocardial Infirction বাবাকে দিত্বীয়বার বাঁচতে দিবে না।

তবুও বারবার বলতে ইচ্ছে করছে,
‘স্যার আপনিও একদিন এই রোগে আক্রান্ত হতে পারেন। আপনার ছেলে কাঁধে করে আপনাকে হাসপাতালে আনবে। আমি বা আমরা সেদিন চেম্বারে থাকব। আপনি একদিন কার্ডিওলজিস্ট ছিলেন বলে আপনার ছেলে পরিচয় দিবে। আমি কষে একটা ধমক লাগাব। বলব,
‘বাপ ডাক্তার ছিল তো কি হয়েছে। ভাব নেওয়ার কি আছে?’
আপনার কেমন লাগবে স্যার?
আজ আমাকে যেমন লেগেছে, আপনার ছেলেকেও সেদিন তেমন লাগবে। একই প্রজাতির কাছে অবহেলা পাওয়ার অনুভূতি আপনি বুঝতে পারবেন না। সেদিন ব্যাথায় নীল হবে আপনার শরীর, শ্বাস কষ্টে ফেটে যাবে আপনার বুক। আপনি বুঝবেন না।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×