somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রমজানে আপনার জীবনের সবচেয়ে পরিচিত কঠিন প্রশ্নটি :) না জানলেই আপনি বোকা :)

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমজান আসলেই প্রশ্নটা প্রত্যেকের মনে হাজার বার জাগে

আমার জীবনের সবচাইতে কঠিন প্রশ্ন ও তার বিজ্ঞানময় উত্তরঃ

কোরআনে বলা হয়েছে,
“রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তারপরেও খারাপ কাজ হয় কেন?”

[হোটেল গুলোতে পর্দা টাঙ্গিয়ে উদর-পুর্তি, বারগুলোতে রাতের বেলা দরজা বন্ধ করে মাতাল
হয়ে উদ্দাম নাচ, দরজা জানাল বন্ধ করে পিসিতে সিনেমা-পর্ন, মোবাইলে বিবাহ বহির্ভুত প্রেম ইত্যাদি ইত্যাদি কি খারাপ কাজ নয়? শয়তান শিকলে বাধলে এই খারাপ কাজগুলো কেন ঘটছে?

নাকি আঠারশ বছর পর এসে ইসলামের নিয়ম কানুন খাটছে না?
রাজনীতির মতো ব্যক্তি জীবনেও ইসলাম ব্যর্থ?
আস্তিকরা ব্যাকডেটেড আর নাস্তিকরা আপডেটেড!!!!?????]

উত্তরঃ সহজ ও সাধারন ভাবে,
আপনি সাইকেল চালাচ্ছেন। গতি বাড়ছে তো বাড়ছেই। হঠাৎ পেছন থেকে আপনার পরিচিত বন্ধু আপনাকে ডাক দিল।

আপনি যদি বোকার মতো জোরে ব্রেক কষেন তাহলে সাইকেল উলটে যাবে অথবা ব্রেক ছিড়ে যাবে।

বুদ্ধিমানরা ধীরে ধীরে ব্রেক কষে সাইকেল থামাবে।
লক্ষ্য করুন,
ধীর ধীরে সাইকেল থামাতে গিয়ে আপনাকে কিছুদুর যেতে হয়েছে। যেখানে ব্রেক কষেছেন সেখানে সাইকেল থামে নি। ব্রেক কষার স্থান থেকে কিছুটা দূরে গিয়ে সাইকেল থেমেছে।

আসল ব্যাখ্যাঃ বছরের এগারোটা মাস আমরা পাপে ডুবে থাকি। মুক্তমনা আর আধুনিকতার নোংরা শৃঙ্খলে ডুবে থাকি। পাপ করি আর বলি,
“আমার মনে তো পাপ নাই। ধবধবে সাদা। মেয়েটার দিকে তাকিয়েছি তো হয়েছে কি? আমি তো ওকে মায়ের মত দেখছি। কোন নোংরা চিন্তা তো করি নাই।

অজ্ঞাতে( ইসলামের যথাযথ জ্ঞান না থাকলে যা হয়। বাসায় বুখারী শরীফ আর কোরানের তাফসীরের পাহাড় রেখেও লাভ নেই) বা জ্ঞাতে পাপের পাহাড়ে ডুবে যাই। পাপের গতি প্রচন্ড বেড়ে যায়। এই গতি হুট করে প্রথম রমজানে থামিয়ে ফেলি। জোড়ে ব্রেক কষি।

এতে দুইটা ঘটনা ঘটে...
@হঠাৎ ব্রেকের জন্য উল্টে যাই। রোজা শরীরের সাথে ফিট করে না। সিগারেট না হলে মাথা ঠান্ডা হয় না। এনার্জী ড্রিঙ্ক না খেলে পেট ভরে না। দুইটা রোজা করে বাদ দেই। প্রথম আর শেষেরটা করে একমাসের রোজা বেঁধে রাখি। কঠিন চালাক!!! সৃষ্টিকর্তাকে ধোকা দয়ার অপুর্ব কৌশল। লক্ষ্য রাখুন, পাপ কাজ থামল না।

@যারা বুদ্ধিমানের মতো ধীরে ধীরে খারাপ কাজের ব্রেক কষেন,
ব্রেকের পর পাপের গাড়ী থামাতে থামাতে একমাস চলে যায়। রমজান পেরিয়ে যায়। কোন লাভ হয় না। সারা বছরের পাপের গাড়ী রমজানে এসে শুধু প্যাডেলহীন ব্রেক আর কিছু নয়!!!
সাইকেল টেনে আবার পেছনে ফিরে বন্ধুর কাছে আসা যায়, এক রমজান গেলে আরেকবার ফেরার গ্যারান্টি থাকে না।
বোকা ভাবে ও চালাক ভাবে ব্রেক কষেও লাভ নেই। থামন্ত পাপেকাজ করেই যায়।র গাড়ী তার

বিজ্ঞানঃ
দ্রুত বর্ধনশীল ত্বরনের পাপের গাড়ীতে ব্রেক কষলে মন্দন সৃষ্টি হয়। অতিরিক্ত ভরবেগের(মোমেন্টাম) কারনে গাড়ী পুরোপুরি স্থির হতে কিছু দূরত্ব পেরিয়ে যায়। এই দূরত্ব হল পুরো রমজান মাস।
শয়তান শৃঙ্খলাবদ্ধ আহারে!! এগারো মাসের চলন্ত গাড়ী নিশ্চয় একদিনে ব্রেক কষে থামানো যায় না। আফসোস!!! বড়ই আফসোস!!!
“তার মত দুর্ভাগা আর কে, যে রমজানের একমাস পেল অথচ তার সমস্ত গুনাহ মাফ করতে পারল না।”

কে কত বড় ফেসবুক সেলিব্রেটি, কারো কত লাইক-শেয়ার আল্লাহ শুনবেন না। কিন্তু অবশ্যই স্বীকার করিয়ে ছাড়বেন,
“তুমি দিনে যে পাঁচ ঘন্টা ফেসবুকে ছাগুগিরি-মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খেয়ে কাটিয়েছ তার হিসাব দাও।’

একজন নাস্তিকের সাথে যুক্তিহীন আর অধম পন্থায় তর্ক করে যে সময় ব্যয় করেছ তার হিসাব আজ আমাকে দিয়েই উঠতে হবে। নইলে তোমার মাফ নেই বান্দা।
পাবে না আমার আরশের ছায়া, না পাবে জান্নাত। তোমার ফেসবুক, তোমার ব্লগ তোমাকে দিবে একটা সুর্য!!
গনগনে সুর্য!!!
এই সুর্যের তেজ আধাহাত মাথার উপরে থাকা জ্বলন্ত অগ্নিকুন্ডের তেজের মত।
দেখ তোমার মাথার মগজ গলে পায়ে পড়ছে। উত্তপ্ত তামার মতো মাটি তোমার পা কে পুড়িয়ে কয়লা বানাচ্ছে...

কোথায় তোমার মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা-মুজিব-জিয়া-নিজামী-সাইদী-আরিফ-আর-হোসেন-জাফর ইকবাল-ফেসবুক-ব্লগ-প্রেমিকা-মা-বাবা?

কোথায় তোমার চেতনা?

দেখো তোমার জন্য আজকে তাদের কোন মুল্য আমার কাছে নেই। নিজের পাপের ভার আজ তোমাকেই নিতে হবে।

স্ট্যাটাসটা লিখতে আমাকে প্রচন্ড ভয় লাগছে। আমার ভয় লাগছে এজন্য যে,

আমার বাবা-মাও আমাকে চিনবে না। আমাকে অস্বীকার করবে। যার গর্ভ ছিড়ে আমি বের হলাম, সেও চিৎকার করে বলবে,

‘একে আমি গর্ভে ধরিনি। একে আমি চিনি না।’

আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমার কানে ঝঙ্কারের মত বাজছে...

'একে আমি গর্ভে ধরিনি। একে আমি চিনি না।''
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×