মধ্য রাত!!
ভুতের খপ্পড়ে পড়ছি।
না পড়লে নান রুটির মিস্টি সুবাস ভেসে আসে কেমনে?
তিনতলা বিল্ডিঙের পশ্চিম ব্লকে থাকি আমি। দখিন পাশে সুসজ্জিত মাঠ ও কলেজ+ হাসপাতাল, পশ্চিমে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক। আর জানালার পাশেই হোস্টেলের নর্দমা। নর্দমা থেকে যদি নান রুটির সুগন্ধ আসে, বুঝতে হবে আপনি ভূতের ক্ষপ্পড়ে পড়েছেন।
যদি না পড়েন তাহলে বুঝতে হবে আপনি প্যারোসমিয়া নামক অপরিচিত রোগটিতে আক্রান্ত। এরোগে সুগন্ধের পরিবর্তন ঘটে। যেমনঃ
টয়লেটের পাশ দিয়ে যাবে, ঘ্রান পাবেন কাচ্ছি বিরানীর।
আল্লাহ মালুম... আমার কোনটা?
ভুতটা মন্দ না।
কেউ কি দয়া করে শুক্রবারে দুইটা নানরুটি গ্রীল দিয়া খাওয়াবেন?
বড়ই কৃতার্থ হইতাম।
নিশ্চয় আল্লাহ একজন মধ্যরাতের খুধার্ত বান্দাকে নান রুটি খাওয়ানোর জন্য আপনার সকল গুনাহ মাফ করে দিতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



