------
-------------
----------------
------------------
-----------------------
--------------------------
ওরে ওরে,কত জানা-অজানারে(পর্ব-১)
পাসক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক
আপনি কি নিকোলাস এমিল ওয়ার্থের নাম শুনেছেন? সুইজারল্যান্ডের এই কম্পিউটার সায়েন্টিস্ট বেশ কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক।যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে পাসক্যাল । তিনি ১৯৮৪সালে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভূবনে অবদানের জন্য মর্যাদাকর টুরিং এওয়ার্ড পান ।
বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক
কম্পিউটার প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজের আগের ভার্সনটি ছিল বি ল্যাঙ্গুয়েজ । ১৯৬৯ সালে বি ল্যাঙ্গুয়েজটি বিশ্ববিখ্যাত বেল ল্যাবের হাত ধরে পরিচিত পেয়েছিল । এর জনক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন স্যার কেন হম্পসন । ল্যাঙ্গুয়েজটি ছিল মূলত 'বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং' ল্যাঙ্গুয়েজ বা বিসিপিএল'র একটি রিভিশন ।
ইনফরমেশন সুপার হাইওয়ের জনক
ডুন পাইক নামক একজন দক্ষিন কোরীয় বংশদ্ভুত মার্কিন শিল্পীকে 'ইনফরমেশন সুপার হাইওয়ের' কথাটির জনক হিসেবে অভিহিত করা হয় । আবার অনেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এক গোরকে এর কৃতিত্ব দেন ।
অত্যাধুনিক কম্পিউটার এর জনক
চালর্জ ব্যাবেজকে আধুনিক কম্পিউটার এর জনক বলা হয় . তিনি ১৮৩৪ সালে যে আ্যনাটিক্যাল ইঞ্জিন আবিস্কার করেন তার সঙ্গে বর্তমান কম্পিউটার এর ইনপুট আউটপুট এবং প্রসেসিং সিস্টেমের মিল রয়েছে । কিন্তু আমরা যে মেমরি ও প্রোগ্রাম ভিত্তিক কম্পিউটার ব্যবহার করি তার প্রবর্তক হচ্ছেন 'জন ভন নিউম্যান ' । তাই জন ভন নিউম্যান কে আধুনিক কম্পিউটার এর জনক বলা হয় ।
এলসিডি (LCD) মনিটরের আবিস্কারক
১৯৪৬ সালে সর্বপ্রথম কম্পিউটার আবিস্কার হলেও বর্তমানে কম্পিউটার এ ব্যবহৃত এলসিডি মনিটরের প্রযুক্তি আবিস্কার হয়েছিল ১৯৮৮ সালে । বিজ্ঞানী ফ্রেডরিখ রেনিত্জার এর আবিস্কারক ।
মাইক্রপ্রসেসর ও ইন্টিগ্রেটেড সার্কিটের উদ্ভাবন
৬ অক্টোবর ,১৯৫০ সালে মাইক্রপ্রসেসর ও ইন্টিগ্রেটেড সার্কিটের উদ্ভাবন হয় জন বার্ডেন , ওয়াল্টার ব্রেটেইন ও উইলিয়াম শকলি একত্রে কাজ করেন । তারা রিসার্চ ট্রানজিস্টারের পরীক্ষা করেন ।
আনিয়াক কম্পিউটারের ডিজাইনার
আনিয়াক কম্পিউটারের ডিজাইনার আর্থার জন্মগ্রহন করেন ১৩ অক্টোবর , ১৯১৫ সালে । আর্থার বার্কস ইউনিভার্সিটি অব মিসিগানে সিক্ষা গ্রহন শেষে আনিয়াক ডিজাইন করেন ইউনিভার্সিটি অব পেনসিল্ভানিয়া মের স্কুলে । কাজ শেষ হয় ১৯৪৬ সালে ।
সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্রস্টা
আপনি কি জানেন সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্রস্টা ড. বিয়ার্ণ স্ট্রাউস্রাপ । তিনি ১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেল ল্যাবস-এ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি অতিরিক্ত ভার্সন হিসেবে এটি তৈরী করেন। সি এর মত ডি নামেও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে । এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড , ইম্পারেটিভ, মাল্টিপ্যারাডাইস সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি তৈরী করেছেন ওয়াল্টার ব্রাইট ।
RAMAC 305 কম্পিউটার
আইবিএম(ibm) ১৯৫৬ সালে RAMAC 305 নামে একটি কম্পিউটার তৈরী করে যেটি ৫ মেগাবাইট ডাটা সংরক্ষণ করতে পারত , অথচ দামের কারণে সাধারণ ব্যবহারকারী সেটি ব্যবহারের কথা কল্পনাও করতে পারত না ।
ইনিয়াক কম্পিউটার
বিশ্বের সর্ব প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটারগুলোর একটি ইনিয়াক। এই কম্পিউটারটি তৈরী করা হয়েছিল ইউ এস আর্মি-র কালিস্টিক রিসার্চ ল্যাবরেটরীর ব্যবহারের জন্য। ইনিয়াক এর পূর্ণনাম হচ্ছে ইলেক্ট্রনিক নিউমোরিক্যাল ইন্টিগ্রেটেড এন্ড কম্পিউটার ।
কোয়ান্টা কম্পিউটার
কোয়ান্টা কম্পিউটার নামটি কখনও শুনে না থাকলেও এইচপি , ডেল , এপল , এসার , ফুজিৎসু , লেনোজে ইত্যাদি প্রতিষ্ঠানের নাম নিশ্চিত শুনেছেন । তাইওয়ানের কোয়ান্টা কম্পিউটার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান , যা উপরোক্ত বিখ্যাত ব্রান্ডগুলোসহ মোট ১৬টি ব্র্যান্ডের ল্যাপটপ তৈরী করে থাকে।
এতক্ষন বিনামূল্যে বহুত অজানা জিনিষ জানছেন
কারও কাছে কমন পইড়্যা গেলে কিছু করার নাইক্কা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

