
-
-
-
-
যে মানুষটি মুছে গেছে তোমার বাস্তবতায়,
সে আজও ছদ্মবেশে অপেক্ষায়
থাকে দাঁড়িয়ে খুব ভোরে তোমার পথে।
নিঃশ্বাস দূরত্ব ব্যবধান রেখে হেঁটে যায়,
সারাটাদিন জড়িয়ে তোমার ছায়ায়
সে ভুলে গেছে তাঁর বসবাস অতীতে।
শুণ্য চোখে দ্বিধায় তাকিয়ে কোলাহলে
খুঁজে ফিরে জলছাপের অনুভূতি
অথচ মিথ্যে ব্যস্ততার হিসেব মেলালে,
ধরতে পারে জীবনের সব অপ্রাপ্তি
নিঃসঙ্গ আনমনা বেখেয়ালী বৃষ্টিজলে
গানের শব্দ সুরেরা চেপে ধরে ক্লান্তি।
বিষণ্ণ নৌকোর পাটাতনে পড়ে থাকা
পাখিদের শব মৃত্যুর স্বপ্ন দেখালে
মানুষটি হাত তুলে আত্মসমপর্ন করে একা,
অন্ধকারে শোকার্ত বর্ণমালার আড়ালে
কেউ সাজিয়ে রেখেছে কৃষ্ণকালো রাত্রিগাঁথা
আহাজারি চোখ লেপ্টে যায় ছেঁড়া আঁচলে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


