
-
-
-
-
-
একা ও নির্জনতায় বেঁচে থাকি অনুচ্চারিত নিশ্চুপ শব্দমিছিলে
রেলিং ধরে কুয়াশা নিয়ে দুচোখে মাখি অলিখিত বেদনা
দিনশেষে আহতপাখিরাও ফেরে কোমল কোলাহলে
পুরানো কোথাও দুফোটা তপ্ত জলের আনাগোনা।
ম্যাসাকার বিচ্ছেদের পর ব্ল্যাকআউটের সন্ধ্যা নামলে
সোডিয়াম লাইটের আলোয় খুনস্তাত্ত্বিক ক্যানভাস
ছড়িয়ে যায় বিভ্রম শহরের বিবর্ণ জানালায় ঝুলে
বুনোমন পাললিক চিহ্নে এঁকে যায় মুখোচ্ছবির বাহাস।
বিজ্ঞাপন হাতড়ে খুঁজি বিথোভেনের নাইন্থ সিম্ফোনি
ভবঘুরে হুইসেলে নষ্ট হয় সময়শূণ্যতার ধ্যান
মরে গেলে মোহের বন্যায় ভাসিয়ে বিষণ্ণ সন্ন্যাসীনী
সম্পর্কের সার্কাস অন্ত্যেষ্টিক্রিয়ায় করবে অনুদান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

