somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায়বেলার গানে বড়োদের গল্প যেমন হয়

০১ লা মার্চ, ২০২০ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"বড়োদের গল্প যেমন হয়" এই গল্পটা আসলে একদম আজকের গল্প, গত প্রায় দশ বছর ধরে বয়ে যাওয়া বাংলাদেশের সময়ের গল্প। কোন লুকোছাপার আয়োজন নেই গল্পে। আমরা যে কতোটা ভীতিকর আর দ্বিধাগ্রস্ত সময়ে বাস করছি এর চেয়ে বেশি চোখে আঙুল দিয়ে তুলে ধরা গল্প খুব কম পড়েছি। দারুণ মেটাফোরিক এবং এই ধরণের গল্প লিখে বইয়ে ছাপাতে দেয়াটাও বর্তমান অস্থির সময়ে সাহসের ব্যাপার। সাহসের কথাটা বলতেই হচ্ছে, কারণ লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা জানতে পেরেছি বর্তমান সময়ের কোন পত্রিকার সম্পাদকের নাকি সাহসই হয়নি এই গল্প ছাপানোর!

আরও একটি রাজনৈতিক সচেতনতার গল্প "অমৃতের পুত্র"। আমরা যেসব প্রতিবাদী বক্তব্য বলতে চাই কিন্তু পারি না, কেন পারি না, কীসে মন আটকে থাকে? কথাগুলো গলায় এসে কেন আটকে যায়? যেন নৌকার গুণ টানার মতো করে টান দিয়ে সেসব বক্তব্য বের করে এনেছেন এই গল্পে।

"যারা হারিয়ে যায়" এই গল্পটা অনেক সুন্দর। জীবনের প্রতিযোগীতায় যাদের আগ্রহ নেই, যারা একটু নিজের মতো থাকতে চেয়েছিলো, কিন্তু সমাজ বাস্তবতার চাপে তাদেরকেও প্রতিযোগীতায় শামিল হতে হয় তাদের গল্প। শেষ পর্যন্ত কি সেইসব মানুষেরা হারিয়ে যায়? কীভাবে তারা মেনে নেয় এই অপ্রত্যাশিত জীবন? এই গল্পে যেমন উত্তর দেয়া হয়েছে "বিদায় বেলার গান" গল্পেও এই উত্তরটা দেয়ার চেষ্টা হয়েছে ভিন্নভাবে।

সাধারণ মানুষ চায় একটু নিশ্চিন্তে উপদ্রবহীন জীবন কাটাতে। বাংলাদেশে আসলে যেটা প্রায় অসম্ভব। কেন অসম্ভব? "যখন সন্ধ্যা নেমে আসে" গল্পে পাওয়া যাবে, রাস্তায় কুড়িয়ে পাওয়া এক শিশুকে কেন্দ্র করে এক লোকের জীবন প্রশ্নবাণে জর্জরিত। তবুও সে চেষ্টা করে নিঃসন্তান জীবনে শিশুটিকে নিয়ে আনন্দের ছোঁয়া পেতে। কিন্তু নিয়তি? প্রতিযোগীতামূলক সমাজ? মোটিভেশনাল বক্তব্যহীন জীবনকে সমাজ কি এতো সহজে ছেড়ে দেয়?

এই গল্পের বইয়ে আরও একটি চমকপ্রদ গল্প হচ্ছে "আক্রোশ"। খুবই দারুণ, গল্পের উপস্থাপনও যথেষ্ট আকর্ষণীয় এবং উত্তেজক। কথায় কথায় সমাজ রাষ্ট্রের বিপ্লব করতে চাওয়া মানুষদের বিপ্লব করার গণ্ডি যে আসলে মাত্র ৩০ মিনিটের ব্যাপার সেটাই দেখিয়েছেন অত্যন্ত চাতুরতার সাথে।

শেষ করছি "খেলা" গল্পটি নিয়ে দুই লাইন বলে। সম্ভবত এই বইয়ের সেরা গল্প। এই গল্প পড়ার আগ পর্যন্ত মনে হচ্ছিলো প্রথম গল্পটাই সেরা ছিলো। তবে খেলা গল্পটিই আলাদা। আরও একটি দারুণ প্রতিকী গল্প বলা যায়। ক্ষমতার শীর্ষবিন্দুতে থাকা ব্যক্তিদের আসল ক্ষোভ থাকে কাদের উপর? সৃজনশীল ব্যক্তিদের নিয়ে তার বড় ভয়, এই বুঝি সবকিছু ফাঁস করে দিলো তারা! কী হবে পরিণতি? জানতে হলে গল্পের আস্বাদটা নিতেই হবে।

আহমাদ মোস্তফা কামালের নতুন দশটি গল্প নিয়ে সাজানো "বড়োদের গল্প যেমন হয়" বইটি প্রায় দুই ঘন্টার দারুণ এক ভ্রমণ। যেন দীর্ঘ যাত্রার কোনো বাসে উঠে জানালায় মাথা ঠেকিয়ে কাচের এপাশ থেকে দেখে গেলাম একেকটি ঘটনা, একেকটি ক্যানভাস, একেকটি জীবনের উত্থান পতন। পাঠককে আমন্ত্রণ রইলো এই ভ্রমণে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×