মনোটোনাস মনোলগ
০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই একঘেয়ে শহরে
আমি এক কোণায় পড়ে থাকা মানুষ,
বেঁচে আছি ম্লান ও ম্রিয়মান হয়ে
গৃহত্যাগীর মতো বন্দি হয়ে -
কোন এক কারাগারে।
এ শহরে বৃষ্টি নামে না,
আমি কাঁদতেও পারি না।
আমার দীর্ঘশ্বাসে ভাসে না মেঘ,
নেই কোন জমে থাকা আবেগ।
আমি কোথাও লিখিনি
ফিরে এসো বনলতা সেন,
বুঝিনি কীভাবে জীবনে
ধরা দিয়েছিলো প্রেম।
ছোট্ট জানালায় তাকিয়ে
আকাশ দেখি ধূসর চোখে,
চিৎকার করি বোবার মতো-
মৃত গাছ যেন আমি,
শেকড় গজিয়ে গেছে পায়ে,
যেতে পারি না কোথাও।
কোথায় যাবো?
হারিয়ে যাওয়ার পথ নেই,
নেই কোন ফেরার পথ।
যেন অদ্ভুত এক পাথর আমি,
থমকে আছি।
শরীরে লেগে আছে গ্রহান্তরের দাগ,
ঢেকে যাই রুক্ষপ্রকৃতির ধুলোয়।
আমি শুধু ধুলোয় ঢেকে যাই।
আমি দূরে চলে যাই
মানুষের শহর ছেড়ে
আমার শহর ছেড়ে,
পৃথিবীর ওপাড়ে
নিরুদ্দেশ যাত্রায়
আমি শুধু হারাই।
আমার শুধু ক্লান্ত লাগে,
মনের কাছে মরে গেছি জন্মের আগে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুনকয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন