somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে ... উদ্যোক্তা হাট। ৬-৭ অক্টোবর, ওমেন ভলান্টারি এসোসিয়েশন (WVA) অডিটরিয়াম (মেঘনা হলরুম), ধানমন্ডি-২৭, ঢাকা।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ তরুন-যুবা। দুঃখের বিষয় হল, এদের একটি বড় অংশেরই কোন কাজ নেই, কর্মসংস্থান নেই। দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তিনকোটি। প্রতিবছরই কর্মবাজারে নতুন ২১ লক্ষ তরুন-তরুনী যুক্ত হচ্ছে। সরকারি চাকরির মাধ্যমে যে এই সমস্যার সমাধান সম্ভব নয় তা প্রায় সবাই জানেন। বিশ্বব্যাপী এগিয়ে যাওয়া ও অগ্রসরমান দেশগুলো এই সমস্যার সমাধান করেছে লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করে। এই সকল ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোক্তারা একই সঙ্গে দেশজ উৎপাদন যেমন বাড়ান তেমনি তারা কর্মসংস্থানের সুযোগও তৈরি করেন। বাংলাদেশের মতো জনবহুল দেশে এসএমই সেক্টরের উন্নয়ন, নারীদের অধিক হারে স্ব-কর্মসংস্থানে উৎসাহী করে তুলতে পারলে কর্মসংস্থানের একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তবে, বাংলাদেশে উদ্যোক্তাদের পথ সহজ নয়। বাজারজ্ঞানের অভাব, আর্থিক খাতে প্রবেশঅগম্যতা, মার্কেটিং দুর্বলতা, ভাষাজ্ঞানের দক্ষতার অভাব এবং সর্বোপরি সমাজে উদ্যোক্তা-বিরোধী পরিবেশ নতুন উদ্যোক্তাদের মোটেই উৎসাহ যোগায় না। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতেই বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপ কাজ করছে দুই বছরের অধিককাল থেকে ।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে এবং “চাকরি খুঁজব না চাকরি দেব" গ্রুপের আয়োজনে আগামী ৬-৭ অক্টোবর ধানমন্ডির ওমেন ভলান্টারি এসোসিয়েশনে (WVA) উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হবে। গ্রুপের উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্যই উদ্যোক্তা হাটের আয়োজন। এই হাটে আগ্রহী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার পসরা সাজিয়ে বসবেন এবং দর্শক ও ক্রেতারা তা কিনতে পারবেন। প্রথমবারের মত অনুষ্ঠিত এই উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ২৫ টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিডি ভেঞ্চার ও ই-কুরিয়ারের সহযোগীতায় আয়োজিত হচ্ছে এই হাট। এছাড়াও হাটের আয়োজন সহযোগী বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এনড ইনফরেমশন সার্ভিস (বেসিস)। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আপনপ্লাস, মেট্রোটেল, সফটকল (কমিউনিকেশন পার্টনার) এবং ইনফ্ল্যাক লিমিটেড (এসএমএস পার্টনার)। মেলার মিডিয়া পার্টনার বণিক বার্তা।

কখন, কোথায় হবে :
তারিখ : ৬-৭ অক্টোবর, ২০১৩
স্থান : ওমেন ভলান্টারি এসোসিয়েশন (WVA) অডিটরিয়াম (মেঘনা হলরুম), ধানমন্ডি-২৭, ঢাকা।
সময় : প্রতিদিন – সকাল ১০টা থেকে রাত ৮টা।

আমরা আসছি ............. আপনারাও আমন্ত্রিত
মুদ্রণ.কম (Mudron.com )
স্টল # ১৩
উদ্যোক্তা হাট উপলক্ষে আমাদের পক্ষ থেকে থাকসে ১০% ডিসকাউন্ট।
আমরা আসছি বিভিন্ন ধরনের কাস্টম ফটো গিফট মগ নিয়ে। আমাদের ওয়েবসাইট থেকে http://www.mudron.com/Design-Your-Own অনলাইনে বসে নিজের অথবা প্রিয়জনের ছবি ও লেখা দিয়ে নিজেই ডিজাইন করে অর্ডার করতে পারেন সবচেয়ে আকর্ষনীয় গিফট মগ। অনলাইনে ডিজাইন করা খুবই সহজ।
অনলাইনে অর্ডার করুন আর পেয়ে যান হোম ডেলিভারি।
আপনার মগ হাতে পেয়ে পেমেন্ট করুন (ঢাকার জন্য)

আমাদের ওয়েব সাইটঃ http://www.mudron.com
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/eMudron
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×