
এদেশের সংস্কৃতিমান ও সংস্কৃতিমতি কারা? কাদের দায়ীত্ব সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটানো? কারা বলে দেবেন ওটা বাংলা সংস্কৃতির অংশ আর এটা নয়? কে শেখাবে সাংস্কৃতিক মূল্যবোধ?
যদি সেমন কেউ না থাকেন! তবে আমাদেরই জানতে হবে, নিজে ও নিজেদের বাঁচার তাগিদে। এ প্রজন্মকে হয় বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে হবে নয়তো এইডস সস্পর্কে জানতে হবে। সুযোগ পেলেই শুধু খাই খাই স্বভাবটা একটু পরিবর্তন করা দরকার। আমার আপনার এ স্বভাবের জন্য গোটা জাতি কোনদিকে যাচ্ছে একটু লক্ষ্য করুণ। পার্ক, চিড়িয়াখানা, আবাদি ক্ষেত কাদের দখলে?
আমাদের নির্বোধ পাংকু তরুণ প্রজন্মই সংস্কৃতির ধারক ও বাহক হতে পারে না। জি আপনার মুক্তবুদ্ধি আছে, আপনি সংস্কৃতিমান কিংবা সংস্কৃতিমতি তবে আপনাকেই বলছি, আপনার সাংস্কৃতিক মুল্যবোধ আজ পতিতাবৃত্তিতে লিপ্ত! আওয়াজ করছেন না কেন? কেন বলছেন না, এ ঠিক নয়। এইভাবে ঠিক হয় না। আমরা কি সবাই মজাদেখছি! হেঁয়ালি করতেই করতেই বাংলার সব লুট হয়ে যাচ্ছে! আজ বসন্তেই এমন! কাল ১৪ই ফেব্রুয়ারি! ইশ্বর ক্ষমা করো।
নানান রঙের শাড়ি বিদেশি ঢং এপড়ে, দূর্গন্ধযুক্ত কড়া পারফিউম দিয়ে যাঁরা সেলফি তুলছ, খবরদার তোমাদের সেলফিতে আমাকেও সাথে নিতে, ভীষণকাছে এসো না! বিশ্বাস কর আমার ঘেন্নাকরে! ধাক্কাদিয়ে শীতেরদিনে পানিতেও ফেলে দিতে পারি। মাইন্ডইট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



