ঐ চাঁদটা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কী উচ্চমাত্রায় আশ্চার্যই না হয়েছিলাম, যেদিন প্রথম আবিষ্কার করলাম, চাঁদটা আমার সাথে সাথেই চলছে । ছোটবেলায় একবার ঈদের আগের রাতে দাদা বাড়ি যাচ্ছিলাম । রিক্সায় হেলান দেয়া জিনিসটার উপরে বসেছিলাম, সাথে যাঁরা ছিলেন তাঁরা কথা বলছিলেন, আমার কোন কাজ ছিল না, চাঁদ দেখা ছাড়া । রিক্সা চলছে তো চলছেই ... । এক সময় রিক্সা থেকে নেমে হেঁটে ধরলার চড় পাড়ি দিলাম, অতঃপর নৌকা দিয়ে নদী পাড় হলাম তারপর আবার হাঁটছি ...। এমন সময় লক্ষ্য করলাম কি আশ্চার্য চাঁদটা আমার সাথেই হাঁটছে ...! আনন্দে লাফিয়ে উঠে বললাম চাঁদটা...চাঁদটা আমাদের সাথে আসছে ...। আমার অতিমাত্রার উল্লাসের কারণে সকলের হাসির পাত্র হলাম ! হাসির তীর আমাকে বুঝিয়ে দিল “আমি এতো বোকা কেন”? তখনো বুঝি নাই, কী বোকামি করলাম ! তাই হাঁটার গতী কমিয়ে সবার পেছনে থেকে তাঁকিয়ে দেখতে লাগলাম ঐ চাঁদটাকে । কেউ জানে না, সেদিন থেকেই ওই চাঁদটার সাথে আমার কী ? আমি নিজেও জানি না ! তবে এতটুকু জানি চাঁদটা মাঝেমাঝে আমার জন্যই আলো ছড়ায় ...! বারান্দার সামনের একচিলতে আকাটুকুতে আমার অপেক্ষায় থাকে !
-রাজ্জাকুর রহমান মুসা ভাই।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন