somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা হটাও দেশ বাঁচাও

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যোগ্য মানুষ ভাত পায় না বাংলাদেশে রে
ভুলমানুষটা চাকুরী পাইল কোটা দিয়া রে
মায়ের তখন জন্ম হয় নাই, মুক্তিযোদ্ধা নানা
বাংলাদেশে কী আসে যায়, হইযদি আমি কানা
ও কোটার বাংলা দেশ কোটার বাংলাদেশ

মুক্তিযোদ্ধা কোটা আছে চাকুরী নেব ফাও
মামা আছে খালু আছে মন্ত্রীর ভাই আছে
আমার বাপের টাকা আছে ঘুষ কত চাও?
মেধা ছাড়া সব আছে চাকুরী দিয়ে যাও
ও কোটার বাংলা দেশ কোটার বাংলাদেশ

দুই খান পাও নাই তাতে কি হইছে
পুলিশের চাকুরি ও কোটা দিয়া পাইছে
কোটা দিয়া সরকার মেধাবীরে মারছে
চাকুরীর খোঁজে মাধাবীরা হেঁটে হেঁটে কাঁদছে
ও কোটার বাংলা দেশ কোটার বাংলাদেশ

এমন যদি করা যেত শিক্ষাখাতে ভ্যাট প্রত্যাহারের আন্দোলনের পরপরেই কোটা বাতিলের আন্দোলন আবার সংঘবদ্ধ হয়ে করলাম! তাহলে হয়তো কোটা মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হোত।

যাঁরা কোটা নিয়ে চাকুরি পেয়েছে তাঁদের তো কোন দোষ নেই, রাষ্ট্রই তাঁদের সম্মান দিয়ে চাকুরি দিয়েছে দিচ্ছে। তো রাষ্ট্র যাঁদের সম্মান দিচ্ছে তাহলে জনগণ কেন তাকে তাঁর সম্মান থেকে বঞ্চিত করবে? তাই তাঁদের সম্মান করবার সুযোগ দেয়া হোক। প্রশ্ন হলো কিভাবে? যিনি কোটা নিয়ে ক্যাডার হয়েছেন বা চাকুরি পেয়েছেন তার নামের পাশে কোটার ব্যাপারটা প্রথম বন্ধনী দিয়ে যুক্ত করা হউক। যেমন মফিজ সরকার যদি শিক্ষা ক্যাডার হয় তার নামের পাশে মুক্তিযোদ্ধা বা পোষ্যকোটা শব্দগুলো যুক্ত করা থাকলে ২৬মার্চ ২৬ ডিসেম্বর এই দিনগুলোতে ফুল দিয়ে বরণ করে নিতে পারব। আর অন্য সময়ে নামের পাশে মুক্তিযোদ্ধা কোটা দেখেই চিনতে পারব এ মুক্তিযোদ্ধার নাতিপুতি ফলে স্যালুট করা যাবে, এ সম্মান থেকে তাঁদের বঞ্চিত করা ঠিক হবে না। তাই নামের পরে কোটা উল্লেখ (বলা ও লিখায়) বাধ্যতামূলক করা হউক।

যাদের কোটা আছে তারা সকলেই অযোগ্য নন। এমন যোগ্য অনেকেই এই সম্মান নিতে অসম্মতি জানাবেন, প্রয়োজনে আন্দোলন করবেন, তাই স্বাভাবিক। তাহলে সরকার কি কোটা ব্যাবস্থা চালু রেখে মুক্তিযোদ্ধাগণের যোগ্য উত্তরসূরিদের অপমানিত করছেন? কেন করছেন? রাষ্ট্র কি মুক্তিযোদ্ধাগণের যোগ্য নাতিপুতিদের বেইজ্জতি করবে? তাও আবার এই দেশে? কিভাবে সম্ভব? আর যদি রাষ্ট্রের দেয়া কোটার চাকুরি ও নামের পাশে সম্মানসূচক উপাধি মেনে নিতে তাঁদের সমস্যা না হয় তবে তো ল্যাঠা চুকেই গেল, সময়ে সময়ে জনগণ সম্মান করতে পারবেন ফুল দিয়ে কিংবা কথা দিয়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×