মুখথুবড়ে পড়ে যাচ্ছে গণতন্ত্র
চরিদিকে ছলছে নানান ষড়যন্ত্র
সমর্থন ছাড়াই তৈরী হচ্ছে তন্ত্রমন্ত্র
ধীরেই অসহায় হয়ে যাচ্ছে রাষ্ট্রযন্ত্র।
ভিন্নমতের করা হচ্ছে কন্ঠরোধ
নিরুপায় বিরোধীদের বাড়ছে ক্রোধ
নিষিদ্ধ পথের পথিক চাচ্ছে শোধ
এইটুকু বোঝারমত তো আছে বোধ!
এই বাংলার উর্বর ভূমিতে বারো মাস
চলছে দুর্নীতি আর সন্ত্রাসবাদের চাষ
ব্লগার হত্যায় ভারি আকাশ বাতাস
পাওয়া যাচ্ছে আইএসের পূর্বাভাস।
গ্রামেগঞ্জে ওরা ধরিয়ে দিচ্ছে আগুন
প্রশ্রয় নাদিয়ে সন্ত্রাসীদের উপর রাগুন
বাংলার প্রতিটি মানুষ আজ জাগুন
যদি ফিরিয়ে আনতে চান ফাগুন।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




