somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদ্রহীসূত
পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

ধর্ম হলো জীবনের নাম

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আদম (আ.) যখন পৃথিবীতে আসলেন তখন মহান আল্লাহ তাঁকে পৃথিবীতে জীবনযাপনের জ্ঞান দান করেছিলেন। কীভাবে তিনি খাদ্য সংগ্রহ করে ক্ষুধা নিবারণ করবেন, কীভাবে বংশবৃদ্ধি করবেন, কীভাবে নবজাতকদেরকে বড় করে তুলবেন, শিক্ষা দিবেন, কীভাবে হিংস্র প্রাণীদের থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন ইত্যাদি বিষয়। এই পৃথিবীতে চলতে যা যা প্রয়োজন সবই তাঁকে শিক্ষা দেওয়া হলো। বাস্তব জীবনে যে যে সমস্যার সম্মুখিন তিনি হতে পারেন তার সবকিছুর সমাধান আল্লাহ তাঁকে শিক্ষা দিয়ে দিলেন। তাঁর জন্য এই শিক্ষাই ছিলো ধর্ম (দীন বা জীবনব্যবস্থা)। অর্থাৎ যথার্থ ধর্ম হলো বাস্তব জীবনের যাবতীয় সমস্যার বাস্তব সমাধান।

যুগের পরিবর্তন হয়েছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সমাজ হয়েছে, রাষ্ট্র হয়েছে তখন ধর্মের বিধানগুলোতেও পরিবর্তন এসেছে। কিন্তু মূল ঐ একই। মানুষের সার্বিক জীবনযাপনের বাস্তব সমাধান। জীবনকে সুন্দর করবার মূল মন্ত্রই হলো ধর্ম। ধর্ম সমাজকে শান্তিময় করবে, নতুন নতুন উদ্ভূত পরিস্থিতিতে যাবতীয় সমস্যার সমাধান দেবে।

কিন্তু বর্তমানে ধর্মকে নির্জীব, মৃত, কাল্পনিক করে ফেলা হয়েছে। কেবল উপাসনা, প্রার্থনা, সোয়াব-গোনাহর মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। ধর্ম এখন বাস্তব সমস্যার কোনো সমাধান দিতে পারছে না। এর কারণ হলো- ধর্মকে যখন থেকে স্বার্থোদ্ধারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা শুরু হয়েছে তখন থেকে ধর্ম তার আসল রূপ হারাতে হারাতে আজ সম্পূর্ণ কাল্পনিক রূপ নিয়ে শুধু মৃত্যু পরবর্তী জীবনের একটি ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। (অবস্থা এমন হয়েছে যে, একে জীবনব্যবস্থা না বলে মরণব্যবস্থা বলাই যথার্থ হয়)। এখন ধার্মিক মানুষগুলো বলছে- সমাজের যা হই হোক তাতে আমার কিছু যায় আসে না, আমি উপাসনা-প্রার্থনা চালিয়ে যাব আর মৃত্যুর পর জান্নাতে যাব। এ দুনিয়া নিয়ে তাদের কোনো চিন্তা নেই।

কিন্তু আমার আহ্বান সত্যানুসন্ধী চিন্তাশীল বিবেকবান মানুষের প্রতি। আসুন আমরা ধর্মের প্রকৃত রূপটি ফিরিয়ে আনি। ধর্ম দ্বারা সমাজকে শান্তিময় করি, সমাজ শান্তিপূর্ণ করতে যা করা হবে, মানুষের শান্তির জন্য, কল্যাণের জন্য যা করা হবে তাই সওয়াবের কাজ, তাই ধর্ম।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×