somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদ্রহীসূত
পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

নেকি সংক্রান্ত কিছু প্রশ্ন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: বইমেলা থেকে তোলা।

ছোটবেলা থেকে ওয়াজে শুনে আসছি- এটা করলে ১০ নেকি, ওটা করলে ১০০ নেকি, এই কাজ করলে ১০০০ নেকি, ওই দোয়া পড়লে নেকি লিখতে লিখতে ফেরেস্তারা ক্লান্ত হইয়া পড়ে। কিছু বই বাজারে কিনতে পাওয়া যায় (যেগুলির লেখক কোনো নো কোনো আলেম সাহেব) যেখানে সেকেন্ডে-মিনিটে লক্ষ-কোটি নেকি কামাই করবার আমল সম্পর্কে বর্ণনা থাকে।

প্রশ্ন হলো- প্রতি নেকির মূল্যমান কতো? এক নেকি দিয়ে কী কী সেবা বা দ্রব্য পেতে পারব?
আমরা যখন মুদ্রা কামাই করি তখন তার মূল্যমান সম্পর্কে জ্ঞাত হই। একশ টাকা কামানো আর একশ ডলার কামানো এক কথা নয়। এক ডলার দিয়ে আমি কী কী দ্রব্য বা সেবা পেতে পারি সে সম্পর্কে যদি নাই জানি তবে তা কামাই করার কোনো অর্থ থাকে না। যদি বলা হয় জিম্বাবুয়ে গেলে আপনার বেতন দেওয়া হবে ৫ লাখ টাকা (জিম্বাবুয়ের মুদ্রায়) তবে তাতে খুশি হবার কিছু নেই, কারণ জিম্বাবুয়ের টাকার মূল্যমান এতই নগণ্য যে, ৫ লাখ টাকা দিয়ে একটি ছাগলও ক্রয় করতে পারবেন না।

কত নেকি কামাই করতে পারলে জান্নাতে যাওয়া যাবে? যদি অল্প কিছু নেকির জন্য জাহান্নামে যেতে হয় তবে নেকি কামানোই তো বৃথা হয়ে গেল। আর যদি জান্নাতে যাবার মতো নেকি কামাই হয়েই যায় তবে তো আর কষ্ট করে নেকি কামানোর কোনো দরকারই পড়ে না। আবার কোন কাজে কত নেকি কেটে গেল সেটার হিসাবও তো কেউ বলে না।

জান্নাতে গেলে তো যা ইচ্ছা তা পাওয়া যাবে, যেমন ফল খেতে ইচ্ছে হলে এমনিতেই ফল চলে আসবে, পাখির গোস্ত খেতে ইচ্ছে হলে তাও চলে আসবে, মদ খেতে ইচ্ছে হলে সাথে সাথেই সামনে চলে আসবে তাহলে একজন অল্প নেকি নিয়ে জান্নাতে গেল আর অন্যজন বেশি নেকি নিয়ে জান্নাতে গেল- এ দুজনের সুযোগ-সুবিধা তো একই হয়ে গেল। আবার আরেকজন যদি অনেক নেকি করেও দু-একটা গোনাহ করার জন্য জাহান্নামে চলে যায় তবে তো পুরাই লোকসান।

প্রশ্নগুলো কেবলই মাথায় জট বাধছে, উত্তরের আশায় পোস্ট করলাম। কেউ যেন আবার আমাকে নাস্তেক ফতোয়া দিয়েন না, যৌক্তিক উত্তর দিয়েন।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×