somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস'১১ উদযাপন

১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো জাতিসংঘ কর্তৃক ঘোষিত একটি দিবস যা সারা বিশ্ব ব্যাপী ১৯৮৫ সাল থেকে পালিত হয়ে আসছে।
এই রকম একটি দিবস পালনের প্রধান উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবকদের অবদান ও বিভিন্ন ক্ষেত্রে তাদের আন্তরিক প্রচেষ্টার কথা জনসাধারণকে মনে করিয়ে দেয়া।

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে ৫ ডিসেম্বর ২০১১ তারিখ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করা হয়। কার্যক্রমসমূহ ছিল:
ক) র‌্যালি
খ) রক্তদান কর্মসূচী
গ) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা
ঘ) এতিমখানায় স্বাস্থ্য সেবা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষাসামগ্রী বিতরণ
ঙ) সরকারি কমার্স কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত পথশিশু স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ
চ) পথশিশুদের সাথে সময় কাটানো
ছ) শীতবস্ত্র বিতরণ
নিম্নে কার্যক্রমসমূহের বিস্তারিত বিবরণ দেয়া হলো:


র‌্যালি
সময় : সকাল ৯.৩০ মিনিট হতে ১০.০০
স্থান : আন্দরকিল্লা - চেরাগী পাহাড় - আন্দরকিল্লা
স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী : ৯০ জন
অতিথিবৃন্দ :
* জেলা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আলী,
* জেলা ইউনিটের কার্যকরী সদস্য মির্জা মোহাম্মদ জসিম উদ্দীন,
* সিটি ইউনিটের কার্যকরী সদস্য সাফকাত জাহান,
* সিটি ইউনিটের কার্যকরী সদস্য ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যুব প্রতিনিধি এইচ.এম. সালাউদ্দিন,
* সিটি ইউনিটের কার্যকরী সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান বেনজির বিন ইসলাম খান
* জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ আলী আজগর ফকির,
* জেলা ইউনিটের অফিস কর্মকর্তা আব্দুল কাদের






রক্তদান কর্মসূচী
সময় : সকাল ১০.০০ মিনিট হতে ১১.০০ মিনিট
স্থান: ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র
টিম লিডার/তত্তাবধানকারী: রক্ত বিভাগ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম
রক্তদাতা: ৬ জন





বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা
সময়: সকাল ১০.৩০ মিনিট হতে দুপুর ২.০০ মিনিট
প্রতিষ্ঠানের নাম: সুইটস বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল
স্থান: ঝাউতলা, খুলশী
শিক্ষার্থীর সংখ্যা: ৫০ জন
স্বেচ্ছাসেবক: ১৫ জন
টিম লিডার: এ.এস.এম. এরফান
কার্যক্রমের বিবরণ:
দিনের শুরুতে বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্র-ছাত্রীবৃন্দ দৌড়, ভারসাম্য দৌড়, গোলক নিক্ষেপ প্রভৃতি ইভেন্টে অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে ৫০ জন ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এশটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামীম চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মির্জা মুহাম্মদ জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রশিক্ষন বিভাগ প্রধান এ.এস.এম. এরফান। অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার প্রদান করেন।







এতিমখানায় স্বাস্থ্য সেবা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষাসামগ্রী বিতরণ

সময়: সকাল ১১.০০ মিনিট হতে দুপুর ২.১৫ মিনিট
প্রতিষ্ঠানের নাম: বজ্রঘোনা আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা
স্থান: কালামিয়া বাজার সংলগ্ন
সেবাগ্রহীতার সংখ্যা: ৭০ জন
স্বেচ্ছাসেবক: ২২ জন
টিম লিডার: শাহরিয়ার মোরশেদ
চিকিৎসকের নাম: ডাঃ মেসবাহ উদ্দিন
অতিথি: সাজেদা বেগম, ইউনিট অফিসার, চট্টগ্রাম জেলা ইউনিট।
কার্যক্রমের বিবরণ :
অনুষ্ঠানের শুরুতে উক্ত এতিমখানার অধ্যক্ষ জনাব খোরশিদ আলম ছাত্রদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন। তিনি উক্ত কার্যক্রমে সকলের সহযোগিতা ও সাফল্য কামনা করেন।
রক্তের গ্রুপ পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। তারপর একে একে সকল ছাত্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং তাদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়। সবশেষে অনুষ্ঠানের শেষে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ খোরশিদ আলম এর হাতে আনুষ্ঠানিকভাবে এতিমখানার জন্য কিছু ক্রীড়াসামগ্রী হস্তান্তর করা হয়।
শিক্ষা ও ক্রীড়া সামগ্রীর পরিমাণ:
১. খাতা (প্রতি শিক্ষার্থীকে ২ টি করে)
২. কলম (প্রতি শিক্ষার্থীকে ২ টি করে)
৩. পেন্সিল (প্রতি শিক্ষার্থীকে ২ টি করে)
৪. শার্পনার (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)
৫. ইরেজার (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)
৬. স্কেল (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)
৭. ফুটবল ২টি
৮. ক্রিকেট ব্যাট ২টি
৯. টেনিস বল ২টি





সরকারি কমার্স কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত পথশিশু স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ
সময়: সকাল ১১.০০ মিনিট হতে দুপুর ২.১৫ মিনিট
প্রতিষ্ঠানের নাম: সরকারি কমার্স কলেজ ইউনিট পথশিশু স্কুল
স্থান: তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগ্রাবাদ।
শিক্ষার্থীর সংখ্যা: ৬১ জন
স্বেচ্ছাসেবক: ১২ জন
টিম লিডার: অভিজিৎ মজুমদার
কার্যক্রমের বিবরণ :
অনুষ্ঠানের শুরুতে সরকারি কমার্স কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক কামাল হোসেন এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজ এর অধ্যাপক জাকেরা বেগম ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের রক্ত বিভাগ প্রধান অভিজিৎ মজুমদার।
আলোচনা সভায় প্রধান অতিথি পথশিশু স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদের তার বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ দেবার অঙ্গিকার করেন।
সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।
শিক্ষাসামগ্রীর পরিমাণ
১. বই (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)
২. খাতা (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)
৩. পেন্সিল (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)
৪. শার্পনার (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)
৫. ইরেজার (প্রতি শিক্ষার্থীকে ১ টি করে)





পথশিশুদের সাথে সময় কাটানো
সময়: সকাল ১০.৩০ মিনিট হতে দুপুর ২.৩০ মিনিট
স্থান: ডি.সি. হিল
পথশিশুর সংখ্যা: ৪০ জন
স্বেচ্ছাসেবক: ২৬ জন
টিম লিডার: সৌমেন ভৌমিক
কার্যক্রমের বিবরণ :
যুব স্বেচ্ছাসেবকরা ডি.সি. হিল ও তার আশে পাশে থাকা পথশিশুদের সাথে খেলাধূলা করে ও তাদের মাঝে কয়েকটি প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করে। ইভেন্টসমূহ ছিল দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই ও গান। প্রতিযোগিতা শেষে পথশিশুদের আপ্যায়ন করা হয় ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার দেয়া হয়।






শীতবস্ত্র বিতরণ
সময়: বিকেল ৩.০০ মিনিট হতে সন্ধ্যা ৬.৩০ মিনিট
স্থান: ক্ষেতচর, কর্ণফুলির তীর
সেবাগ্রহণকারী পরিবারের সংখ্যা: ৩৫
স্বেচ্ছাসেবক: ৯ জন
টিম লিডার: সজীব দেব
কার্যক্রমের বিবরণ :
কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ক্ষেতচর এলাকায় ৩৫টি জেলে পরিবারের মধ্যে ২টি করে মোট ৬৯ টি কম্বল (১টি পরিবারে লোকসংখ্যা শুধু ১জন ছিল) এবং ১টি করে মোট ৩৩টি পুরুষের পরিধান উপযোগি স্যূয়েটার (২টি পরিবারে কোন পুরুষ ছিলনা) বিতরণ করা হয়।





কার্যক্রমগুলোতে যথাযথ সহায়তা দানের জন্য মুক্তদল সদস্যবৃন্দ ও সরকারি কমার্স কলেজ, সিটি কলেজ, হাজেরতজু ডিগ্রি কলেজ, বাওয়া কলেজ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ এর যুব স্বেচ্ছাসেবকবন্ধুদের আন্তরিক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×