আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবী সদস্যদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে "Career Development Workshop" এই শিরোনামে একটি কর্মশালা যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহায়তায় ও সরকারি সিটি কলেজ ইউনিটের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়।

সরকারি সিটি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক (Professor In-charge) জনাব মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালার উদ্ভোধন করেন সিটি কলেজ এর মাননীয় অধ্যক্ষ ও উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. হরিশংকর জলদাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ এর প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সাগর কান্তি দে ও আন্তর্জাতিক ফেডারেশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের যুব প্রতিনিধি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম.সালাউদ্দিন।
সকাল ৯.৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রারম্ভে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগ প্রধান এ.এস.এম.এরফান কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে স্বাগত বক্তব্য প্রধান করেন। বক্তৃতায় তিনি উক্ত কর্মশালার মাধ্যমে যুব স্বেচ্চাসেবকরা নিজেদের ও সংগঠনের উন্নয়নে কিভাবে ভূমিকা রাখবে তা অর্জন করতে পারবে বলে ধারণা দেন। এরপর বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনাব এইচ.এম.সালাউদ্দিন। এতে তিনি বলেন, শুধু নিজের জন্য সীমাবদ্ধ ক্যারিয়ার না গড়ে আর্তমানবতার কল্যাণে কিভাবে একে বিস্তৃত করা যায় সে দিকেও আমাদের সকলের মনোযোগি হওয়া উচিৎ।
বিশেষ অতিথির বক্তৃতা শেষে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস কর্মশালার উদ্ভোধন ঘোষণা করেন। পাশাপাশি তিনি সরকারি সিটি কলেজ ইউনিটের ২০১১ সেবাবর্ষের কার্যক্রম নিয়ে প্রকাশিত Service Journal 2011 এর মোড়ক উন্মোচন করেন।

উদ্ভোধনী বক্তৃতায় তিনি উক্ত কর্মশালা আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "মানবিক মূল্যবোধকে না হারিয়ে বিশ্বায়নের এই যুগে ঠিকে থাকার জন্য প্রত্যেককেই সময় উপযোগি পদক্ষেপ নিতে হবে।"

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে কর্মশালা শুরু হয়। কর্মশালায় মোট চারটি সেশন রাখা হয়। সেশনগুলো হল : Volunteerism, Fellowship, Leadership এবং International Relationship.




কর্মশালায় মোট ৩০ জন যুব সদস্য অংশগ্রহন করে।
কর্মশালা শেষে কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জনাব মোঃ জসীম উদ্দিন ফ্যাসিলিটেটরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এছাড়াও Service Journal 2011 এর সম্পাদক নাহিদ আহমদ লিটন ও কর্মশালার কো-অর্ডিনেটর রাজীব দে কে সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


