somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা ২০১১ অনুষ্ঠিত

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা আজ বিকাল তিনটায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান মোঃ বেনজীর বিন ইসলাম খান এর সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট হল রুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যে সকল যুব সদস্য এবং রেড ক্রিসেন্ট এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেন তাদের আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। এর পরপর স্ব স্ব বিভাগ বিগত বছরের যুব কার্যক্রমের উপর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যা সভায় উপস্থিত যুব সদস্যদের কন্ঠ ভোটে সর্বসম্মতিতে পাশ হয়

বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি জনাব আহমদে নেওয়াজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন ও মহসিন উদ্দিন ফয়সাল, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সদ্য বিদায়ী যুব প্রধান সৌমিত্র চৌধুরী, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন, সিটি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হেসেন, সংবর্ধিত অতিথি আলহাজ্ব ফয়েজ আহমদ এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্যগণ সহ যুব সদস্যবৃন্দ।

প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ১১ এ নেয়া সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ০৮ মার্চ ২০১২ তারিখ থেকে চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট জাতীয় প্রশিক্ষণ ক্যম্প অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন। এছাড়াও তিনি আগামী ডিসেম্বর মাসে একটি ইউনিট ক্যাম্প করারও আশ্বাস প্রদান করেন।

সভায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের শুরু থেকে যুব কার্যক্রমের সাথে সার্বক্ষনিকভাবে সম্পৃক্ত থাকায় যুব রেড ক্রিসেন্ট, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ইউনিটের সদ্য প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ফয়েজ আহমদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য আলহাজ্ব ফয়েজ আহমদ ১৯৭৭ সালে যুব রেড ক্রিসেন্ট, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ইউনিটের দায়িত্ব গ্রহন করেন এবং ২০১০ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে তা পালন করেন। সভায় সংবর্ধিতত অতিথি আলহাজ্ব ফয়েজ আহমদকে এবং সদ্য বিদায়ী যুব প্রধান সৌমিত্র চৌধুরীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।




সভায় বিগত সেবা বর্ষের (২০১০-২০১১) শ্রেষ্ট স্কুল ও কলেজ ইউনিটের নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ট স্কুল ও শ্রেষ্ট কলেজ ইউনিট হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে যুব রেড ক্রিসেন্ট, সেন্ট প্লাসিড হাই স্কুল ইউনিট এবং সরকারী কমার্স কলেজ ইউনিট। উক্ত ইউনিটদ্বয়ের যুবপ্রধানদের হাতে শ্রেষ্ট ইউনিটের ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের মাননীয় প্রথান অতিথি।



সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×