আজ সকাল দশটায় যুব রেড ক্রিসেন্ট, সরকারী সিটি কলেজ ইউনিটের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ১১ নিজস্ব ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউনিটের যুব প্রধান ইসমাইল হক ফয়সাল। সভার প্রধান অতিথি ছিলেন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রচার বিভাগ প্রধান ফখরুল ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান শাহরিয়ার মোর্শেদ বাবু।
সভার শুরতে ইউনিটের দপ্তর বিভাগ প্রধান ধীমান সরকার ২০১১ সেবাবর্ষের সেবা কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। সভায় উপস্থিত যুব সদস্যগণের আপত্তিহীন সম্মতিতে তা পাশ হয়।
এরপর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক প্রধান অতিথি হিসাবে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, "সকলের সম্মিলিত অংশীদারিত্বের ফলেই সম্ভব হয়েছে একটি সফল বছর সমাপনের।" ইউনিটের কার্যক্রমকে সুষ্ঠু ভাবে পরিচালিত করতে প্রয়োজনীয় ও সময় উপযোগি সহায়তা প্রদান করার জন্য তিনি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর ভূয়সি প্রশংসা করেন। একই সাথে ধন্যবাদ জানান সরকারি সিটি কলেজ ইউনিটের সকল যুব সদস্যদের।
প্রধান অতিথির বক্তব্যের পর গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত Carrer Development Workshop এ অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরন করা হয়।
এছাড়াও প্রতি মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের মাসিক সাধারণ সভায় ইউনিটের মাসিক রিপোর্ট নিয়মিতভাবে প্রদান করায় দপ্তর বিভাগ প্রধান ধীমান সরকারকে পুরস্কৃত করা হয়।
সভা শেষে অনুষ্ঠানে আগত সকল অতিথি ও যুব সদস্যদেরকে বার্ষিক প্রতিবেদন ১১ এর কপি ও উপহার প্রদান করা হয়।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


