যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদের একটি বিশেষ সভা আজ বিকেল ৫.৩০ মিনিটে যুব রেড ক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুবপ্রধান মো: বেনজির বিন ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ২০১২ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সংশোধিত ও সংযোজিত কার্যকরী পর্ষদ ঘোষণা করা হয়।
এই কার্যকরী পর্ষদের জন্য মো: বেনজির বিন ইসলাম খান যুব প্রধান, কাজী তৌফিকুল আজম যুব উপপ্রধান ১ ও রাজীব কুমার দেব যুব উপপ্রধান ২ এবং জনি সাহা সাংগঠনিক বিভাগীয় প্রধান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রচার বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী, উপপ্রধান মোহিত দেব নাথ; বন্ধুত্ব বিভাগীয় প্রধান জিয়াউল কবির সোহেল, উপপ্রধান চিরঞ্জিত শীল; প্রশিক্ষণ বিভাগীয় প্রধান এ.এস.এম. এরফান, উপপ্রধান হারুনুর রশিদ ও সাবরিনা চৌধুরী; প্রকাশনা বিভাগীয় প্রধান মো: আশরাফুল আলম, উপপ্রধান মো: শাহরিয়ার মোর্শেদ; দপ্তর বিভাগীয় প্রধান দিপংকর দাশ, উপপ্রধান মিসবাহ উদ্দিন বাহার; রক্ত বিভাগীয় প্রধান অভিজিৎ মজুমদার, উপপ্রধান সেতু সাহা; সেবা বিভাগীয় প্রধান শুভাশীষ দাশ, উপপ্রধান ইমতিয়াজ উদ্দিন ভূইয়া; সাংস্কৃতিক বিভাগীয় প্রধান তন্নী বড়ুয়া, উপপ্রধান কান্তা দাশ; সাংগঠনিক বিভাগীয় উপপ্রধান, কলেজ পর্যায়- সৌমেন ভৌমিক ও আনোয়ার শাহাদাত রিয়াদ এবং স্কুল পযায়- শান্তা দাশ ও ইসমাইল হক ফয়সাল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


