somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুব প্রধান সম্মেলন'১২

২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যেগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আওতাধীন ৩৪টি স্কুল কলেজ ইউনিটের যুব প্রধানদের নিয়ে ১২তম যুব প্রধান সম্মেলন ২০১২ আজ ২৪ জানুয়ারী ২০১২ তারিখ সকাল থেকে দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপপ্রধান কাজী তৌফিকুল আজমের সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট হল রুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান মোহাম্মদ আবদুল জাব্বার, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান এইচ.এম সালাউদ্দিন, সোসাইটির উপ-পরিচালক আলী আজগর ফকির। এ সময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন যুব উপপ্রধান রাজিব কুমার দেব, সাংগঠনিক বিভাগীয় প্রধান জনি সাহা, প্রচার বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, প্রশিণ বিভাগীয় প্রধান এ.এস.এম. এরফান, সেবা বিভাগীয় প্রধান শুভাশিষ দাশ, রক্ত বিভাগীয় প্রধান অভিজিৎ মজুমদারসহ কার্যকরী পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, সিটি ইউনিটের ইউনিট অফিসার নূরুল করিম ।


যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন ৩৪টি স্কুল কলেজ ইউনিট থেকে আগত যুব প্রধানগণ ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পর্ষদের পরিচয় পর্ব শেষ করে সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় জাতীয় যুব রেড ক্রিসেন্ট প্রশিণ ক্যাম্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্কুল কলেজ ইউনিটের যুব প্রধানদের সাথে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে জাতীয় যুব রেড ক্রিসেন্ট প্রশিণ ক্যাম্প আগামী ০৮-১৫ মার্চ ২০১২ তারিখে ১২তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট প্রশিণ ক্যাম্প অনুষ্ঠিত হবে। যুব কার্যক্রমকে সহশিক্ষা হিসেবে পাঠ্য বইয়ে অর্ন্তভূক্তির দাবি জানানো হয়। এর পর প্রত্যক স্কুল কলেজ ইউনিটগুলো বিগত বৎসরের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। স্কুল কলেজ ইউনিটগুলো তাদের ভবিষ্যৎ কার্য পরিকল্পনা তুলে ধরেন। তাছাড়া যুব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্বঃ স্বঃ ইউনিটে যে সকল সমস্যয় পড়েন তা এবং তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আলোচনা শেষে স্কুল কলেজ ইউনিটগুলোর কার্যক্রম তদারকি করার জন্য যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে প্রতিনিধির নাম ঘোষণা করা হয়। একই সাথে স্কুল কলেজের ভবিষ্যৎ কার্যপরিকল্পনার সাথে সম্বনয় করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ২০১০ বর্ষের জন্য কার্যপরিকল্পনা ঘোষণা করেন। কার্যপরিকল্পনার মধ্যে সদস্য উদ্বুদ্ধকরণ ও সদস্য সংগ্রহ, বৃরোপণ অভিযান, ত্রাণ সংগ্রহ ও বিতরণ, শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণ, বিভিন্ন বিষয়ের উপর প্রশিণ, স্কুল পর্যায়ে রক্তের গ্রুপিং এবং কলেজ পর্যায়ে রক্তদান কর্মসূচী, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, রেড ক্রিসেন্ট প্রতীক অপব্যবহার রোধ ও বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস পালন উল্লেখযোগ্য।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, যুব সদস্যরা সবসময় অন্য সাধারণ সদস্যদের থেকে চিন্তা চেতনায় আলাদা, তারা গতানুগতিক ধারার বাহিরে এসে যুব কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে দুস্থ মানবতার কল্যাণে কাজ করেছেন। তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকল রাজনৈতিক মতভেদের উর্দ্ধে উঠে সকলকে দেশ গড়ার কাজে নিজেকে গড়ে তুলতে হবে। কারণ দেশটা আমাদের, আমাদেরকেই আধুনিক সোনার বাংলা গড়ে তুলবে। বাহির থেকে কেউ এসে আমাদের দেশকে গড়ে দিবেনা। তাই আমাদেরকে দেশ গড়ার কাজে হাত দিতে হবে এবং সমৃদ্ধ দেশ গড়তে যুবদেরকে প্রশিক্ষিত করে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামকে ধন্যবাদ প্রদান করেন এধরণের আয়োজনের জন্য। তিনি আরো বলেন যুবদের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে এবং সেসাথে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে তারা দেশ ও জাতির প্রয়োজনে ভূমিকা রাখতে পারে। তিনি যুব কার্যক্রমকে গতিশীল করতে সকল প্রকার সহয়োগিতার আশ্বাস প্রদান করেন।
ডাঃ শেখ শফিউল আজম বলেন, বাংলাদেশের যুব কার্যক্রমে চট্টগ্রামের যুব সদস্যরা সবচেয়ে বেশী শ্রম দিয়ে থাকেন। চট্টগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ নানাবিধ সমস্যায় চট্টগ্রামের যুব সদস্যরা এগিয়ে আসেন। দুস্থ মানবতার কল্যাণে তাদের এই কার্যক্রম ভবিষ্যৎতেও অব্যাহত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশ প্রমিক নাগরিক হিসেবে সকল রাজনৈতিক মতভেদের উর্দ্ধে উঠে সকল দেশ গড়া কাজে নিজেকে গড়ে তুলতে হবে।


তিনি আরো বলেন, চট্টগ্রামের যুব কার্যক্রম বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার জন্য মডেল। তাই তাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশী। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সদস্যরা যাতে এই ধারাবাহিকতা রা করে চট্টগ্রামের যুব কার্যক্রমকে বিশ্বের দরবারে একটি মডেল হিসেবে দাঁড় করাতে পারে সেই দিকে লক্ষ রেখে যুব কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×