somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পাঠক মোস্তাফিজ
একজন নিয়মিত ব্লগ পাঠক

তৈলাক্ত মাছের গুরুত্ব

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেলযুক্ত মাছ এর গুরুত্ব নিয়ে প্রকাশিত সংবাদটি নিম্নে তুলে ধরা হল ( স্বাস্থ্য বিষয়ক) ঃ-
তেলতেলে মাছ খেলে গেঁটেবাতের মতো শারীরিক সমস্যার ঝুঁকি অর্ধেক কমে যেতে পারে। পশ্চিমা একদল বিশেষজ্ঞ এ দাবি করেছেন। তাঁদের এ গবষেণাবিষয়ক নিবন্ধ ‘অ্যানালস অব রিউম্যাটিক ডিজিজেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত একবার এক টুকরা স্যামন বা ম্যাকেরেলের মতো তেলভরা সামুদ্রিক মাছ খেলে বাতজনিত রোগ, বিশেষ করে গেঁটেবাতের মতো যন্ত্রণাকর সমস্যার ঝুঁকি অর্ধেক কমে যায়।
৩২ হাজার সুইডিশ নারীর ওপর চালানো জরিপের ফলাফল থেকে তথ্য পাওয়ার কথা দাবি করেছেন বিশেষজ্ঞরা। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। কারণ খাবারে মাছ, বিশেষ করে তৈলাক্ত মাছের পরিমাণ বেশি থাকলে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এই চর্বি মস্তিষ্ক ও হূদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে।
বাতজনিত রোগ বিশেষজ্ঞরা বলছেন, স্যামনের মতো তৈলাক্ত মাছগুলো বাতজনিত রোধ করতে সাহায্য করে। শুধু স্যামন নয়, সামুদ্রিক মাছ সার্ডিন, টুনা ও মিঠাপানির মাছও বাতজনিত রোগ প্রতিরোধে সহায়তা করে। কারণ যেকোনো তৈলাক্ত মাছেই ওমেগা-৩-এর পরিমাণ বেশি থাকে। এসব মাছে ফ্যাটি অ্যাসিড ছাড়াও ভিটামিন ডি থাকে। যেসব মাছের রং সাদা, সেগুলোতেও এসব উপাদান প্রচুর পরিমাণে থাকে। তবে উপকার পেতে চাইলে সপ্তাহে দুই টুকরো করে এসব মাছ খেতে হবে।

যাঁরা সন্তানসম্ভবা বা যাঁরা শিগগিরই সন্তান নিতে চান, তাঁদের সপ্তাহে দুই টুকরার বেশি তৈলাক্ত মাছ খাওয়া উচিত নয় বলে জানান বিশেষজ্ঞরা। কারণ এতে ক্ষতি হতে পারে।

যুক্তরাজ্যে বাত গবেষণা কেন্দ্রের স্বাস্থ্যবিষয়ক পরিচালক অধ্যাপক অ্যালান সিলম্যান বলেন, যাদের বাত রয়েছে, তারা যদি নিয়মিত সামুদ্রিক মাছ খায় বা মাছের তেল খায়, তাহলে বাতের ঝুঁকি কমে আসে। অ্যালান সিলম্যান আরও বলেন, মাছের তেল গেঁটেবাতের ব্যথাও দূর করতে সহায়তা করে।

ইংল্যান্ডে, বিশেষ করে ওয়েলসে ‘রিউম্যাটিক আর্থারাইটিস’ বাত বেশ বেড়ে গেছে। দেশটির পাঁচ লাখ ৮০ হাজার লোক এ রোগে আক্রান্ত। এই রোগ বেড়ে গেলে হাড়ের জোরে ব্যথা হয়, হাড় শক্ত হয়ে যায়, ফুলে যায়।

সুত্রঃ প্রথমআলো
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×