প্যারোডিতে শেয়ারবাজার এবং খানিক বিনোদন

২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি হব সকালবেলার ক্রেতা,
সবার আগে শেয়ারবাগে,
লক্ষ্য—প্রফিট জেতা।
‘সূচক মামা’ জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি শুরু কেনাবেচা’,
বউ বলবে রেগে।
বলব আমি, ‘অবুঝ মেয়ে
ঘুমিয়ে তুমি থাকো,
আগেভাগে কিনলে শেয়ার
প্রফিট হবে লাখো!’
[মূল ছড়া: কাজী নজরুল ইসলামের ‘খোকার সাধ’]
‘ও চাচা, ও চাচি
গান গেয়ে নাচি নাচি
কোথা যাও বলে যাও তাই।’
‘শেয়ারের বাজারেতে
লাভ হয় হাজারেতে
কথা বাড়াবার জো নাই।’
[মূল ছড়া: নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘কাজের লোক’]
একালের প্যারোডি
নোটন নোটন বিনিয়োগকারী
ঝোটন বেঁধেছে,
পথের ওপর আন্দোলনে
সবাই নেমেছে!
আড়াল থেকে রুই-কাতলা
হেসে উঠেছে,
কে দেখেছে কে দেখেছে
বোয়াল দেখেছে।
বোয়ালের হাতে রশি ছিল
টান মেরেছে
উঃ সূচক নেমেছে!
[মূল ছড়া: ‘নোটন নোটন’]
বাঁশের বাগান মাথার ওপর
আজ পড়েছে এই,
মা গো শেয়ারবাজার আছে
লাভের দেখা নেই!
চোখের ’পরে মাথার তলে
থোকায় থোকায় জোনাক জ্বলে,
‘দিনের বেলায় তারা দেখা’
বলে কি একেই?
[মূল ছড়া: যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’]
[http://www.prothom-alo.com/detail/date/2011-09-19/news/186762|উৎস]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন