বেশ্যা কিনা নেমেছে শেখাতে শরীর!
তাহার বক্ষ বন্ধনির যত কৌশল
মন-মন্তে তাহার গিলে খাওয়ার বাসনা।
আমি ও পিছু হাটবার পাএ নই
কামে মও হয়ে -ভুলে যাবাতো নয়ই!
শুধু একবার শেখাতে চাই প্রেম
বুঝুক সে দেহ থেকে প্রেম পরমানন্দের!
বলে কিনা - বাবু হাতে সময় নেই
পেট মোটা বাবু অপেক্ষায় যে
আমি বলি চোখে রাখো চোখ
প্রেমহীন দেহ দান আজ মেকি হউক!
আমি দেহ চাই না - প্রেম চাই
দিবে?
সে বলে কিনা- সে দেখা যাবে !
তারপর চলে যায় সে- শুধু রেখে যায়
কামহীন কামুকতার হাসি!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


