তুমি ছাড়া কে বলো মনে রাখবে?
কত কথা,কত স্মৃতি-কতো আলাপন
গল্প,কবিতায় মিশে যাওয়া বন।
এত ব্যথা,এত চাওয়া-মিথ্যের ফিরে যাওয়া
তবু তুমি নেই তো আগেরি মতন
চাঁদের কলঙ্ক বধূ-ভালোবাসো আপন শুধু
তবে কি মিলনের ইচ্ছে যাচাই?
কামনার ঢেউতে তোমার চাহনিগুলি
কতকাল দেখা হয় না!
বলনা তুমি
ফিসফিস কথারা কেনো আসে না!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


