কাকা কে নিয়া কয়েকদিন আগে একটি পোস্ট দেই। এটা বিভিন্ন গ্রুপ ও পেজে পোস্ট করা হয় ( আমার সৌভাগ্য) সেখানে অনেকের সারা পাওয়া যায় তার ফলস্বরূপ এই পোস্ট। এটাকে দ্বিতীয় পর্ব বললে ভালো হবে, কারন সামনে আরো আছে।
=>>প্রথম পর্ব
১৬. স্কুলে কাকা, রিকারদিনিও নামে পরিচিত ছিল। [ ক্যারোলিন কাকারে কি নামে বুলায় জানবার মন চায় B)]
১৭. কাকা জন্মসূত্রে ব্রাজিলিয়ান ও কর্ম সূত্রে ইতালিয়ান । তিনি ২০০৭ সালে ইতালির নাগরিকত্ব গ্রহন করেন। [ইতালির জাতীয় দলে একজন ব্যালন ডি’ ওর জয়ী প্লেমেকার দরকার কি বলেন?
১৮. দুইটি ভিন্নদেশের নাগরিক রিকার্দো কাকা কিন্তু ৪ টি ভিন্ন ভাষায় কথা বলতে পারেন।
পর্তুগীজ, ইংরেজি, ইতালিয়ান ও স্প্যানিশ।
[কাকার সাথে দেখা করমু এই আশায় কয়দিন স্প্যানিশ শিখসিলাম, কিন্তু যখন জানলাম কাকা ইংলিশ পারেন তখন স্প্যানিশ ভাষা শিখা বন্ধ করলাম। ভালো হইল না খারাপ হইল বুঝলাম না।]
১৯. ব্রাজিলিয়ান স্ট্রাইকার ও কাকার টিমমেট আদ্রিয়ানো; কাকা কে নিজের আইডলদের একজন মানেন। [ আমিও B)]
২০. ২০০৫ সালে কাকা ইতালির শহর ভেনিসের একটি রেস্তরাঁয় ক্যারোলিন কে বিবাহের প্রস্তাব দেন। আর দিনটি ছিল কাকার (২৪তম) জন্মদিনের ঠিক আগের দিন। [ কাকাবাবু তো মারাত্মক জিনিস। চেহারা দেখে তো বোঝা যায় না
২১. রিকার্দো কাকা, যিনি প্রথম ব্রাযিলিয়ান ও অ্যাথলেট , যার টুইটার এ ফলোয়ার এর সংখ্যা ১০ মিলিয়নের চেয়ে বেশি। [আমার টুইটার অ্যাকাউন্টঃ twitter.com/kaka]
২২. বিশ্বকাপে রোনালদোর (বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক B) ) করা তাঁর ১৫ তম গোলটি এসেছে; মাঝমাঠ থেকে এই কাকার বাড়ানো চমৎকার “থ্রু পাস” থেকে। [আমাদের কাকাকে পারফেক্ট “ কিলার থ্রু পাস ™ ” এর জনক বলা যায়]
২৩. কাকার বউ কাকিও ৫টি ভিন্ন ভাষায় কথা বলতে পারেন। পর্তুগীজ, ইংরেজি, ইতালিয়ান ও স্প্যানিশ ও ফ্রেঞ্চ।
২৪. . এক ইন্টারভিউয়ে কাকা কে জিজ্ঞাসা করা হয়েছিলঃ
“অবসর নিয়েছেন এমন কোন খেলোয়াড় সাথে খেলতে আপনি ইচ্ছুক?”
কাকা জবাবে বললেনঃ পেলে।
২৫. ফুটবলে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে আর্জেন্টিনা। আর সেই আর্জেন্টিনার বিপক্ষে কাকার জয়ের হার ৮০% এবং গোল/এসিস্টের হার ১০০%. [তার মানে প্রতি ম্যাচেই কাকার কিছু না কিছু অবদান আছেই।]
আমার দেখা কাকার একটা ভিডিও। (One of my Most Favorite Kaka Video )
আমার রিকোয়েস্ট কাকা নিয়া কথা বলার আগে এই ছোট্ট ভিডিও টা দেখে নিবেন প্লিজ।
”আরো অনেক মজাদার কিছু পরে শেয়ার করা হবে। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

