বয়স তখন ৪/৫ বছর, প্রাইমারী স্কুলে পার্ট-টাইম ক্লাস করি (মন চাইলে স্কুলে যেতাম না চাইলে না , কোন প্রকার জোর জবরদস্তী ছিলো না
বাবা বছরের শুরুতে নতুন খাতা কিনে দিতেন এবং আমার কাজ ছিল খাতায় নিজের নাম, ঠিকানা এসব বাংলা ও ইংরেজিতে লিখা।
বাড়ির পাশে একদিন খেলা করছিলাম। বাবা এসে বললেন-“দেখো তো বাবা কোন নামটা বেশি পছন্দ হয়?”
বললাম- “এর মধ্যে একটা নাম তো আমার, আরেকটা কার?”
বাবা বললেন- “ দুটাই তোর কিন্তু স্কুলে ভর্তি করানোর জন্য একটা ভালো নাম দরকার, তোর কোনটা বেশি ভালো লাগে?”
আমার এক মামার নামের সাথে মিল থাকায় আমি অন্যটি পছন্দ করলাম। নতুন নাম নিয়ে বাবা চলে গেলেন স্কুলে। আর আমি সেই নাম নিয়েই বড় হয়ে উঠলাম।
নিজের নাম নিজে রাখার সৌভাগ্য কয়জনেরই বা হয়?
মজার বিষয়, আমার নামটি যারা প্রথমবার উচ্চারণ করেন তাদের মধ্যে বেশির ভাগই ভুল করেন এবং আমি প্রস্তুত থাকি নিজের নামের উচ্চারণটা শুধরে দেয়ার। প্রথমদিকে কিছুটা অস্বস্তি লাগলেও এখন তা আমার কাছে স্বাভাবিক বলে মনে হয়। বরং কেউ ভুল না করলে অবাক হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

