somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক ব্যবহারকারী ৩৫ কোটি ! ! !

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের জনসংখ্যা কত? ২০০৮ এর হিসেবে ১৬ কোটি৷ তবে ইন্টারনেট বিশ্বে ফেসবুকের ব্যবহারকারী ৩৫ কোটি৷ মানে তাবত বাংলাদেশে যত মানুষের বাস তার চেয়ে দ্বিগুন ঢুকছে ফেসবুকে৷ হবেইতো এযে বিশ্বব্যাপী জনপ্রিয়৷

সে যাইহোক৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবের্গ সম্প্রতি খোলা চিঠিতে জানিয়েছেন, ফেসবুক পেরিয়েছে ৩৫০ মিলিয়ন তথা ৩৫ কোটি ব্যবহারকারীর কোঠা৷ একইসঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ব্যবস্থা আরো কঠিন করছে সংস্থাটি৷ সেইসঙ্গে তুলে দিচ্ছে অঞ্চলভিত্তিক নেটওয়ার্কিং ব্যবস্থা৷

নতুন প্রাইভেসি সিটিংস বা তথ্য সুরক্ষা ব্যবস্থায় ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে রাখা প্রতিটি ছবি, ভিডিও কিংবা অন্য যেকোন কনটেন্ট কে দেখতে পাবে বা কে দেখতে পাবেনা তা নির্ধারণ করে দিতে পারবে৷

এই প্রসঙ্গে খোলা চিঠিতে মার্ক এর মন্তব্য, আমরা এমন কিছু যোগ করছি যা অনেকেই চেয়েছে৷ নিজস্ব যেকোন কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরো বাড়বে এতে৷

মার্ক আরো জানান, তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় টুলসটি আমরা ব্যবহারকারীর হাতে তুলে দিচ্ছি৷

২০০৪ সালের শুরুতে ফেসবুকের জন্ম হয়েছিল ইন্টারনেটে কলেজ ছাত্রদের নেটওয়ার্ক গড়ে তুলতে ও একসঙ্গে যুক্ত থাকতে৷ সেখান থেকে নেটওয়ার্ক তৈরির পরিধি ছড়িয়েছে বিভিন্ন কোম্পানি এমনকি ভৌগোলিক অঞ্চলে৷

ফেসবুকের মোট ব্যবহারকারীর অর্ধেকেরও বেশি কোন না কোন আঞ্চলিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত৷ মার্ক এর মতে, অনেক আঞ্চলিক নেটওয়ার্কের সদস্য সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে৷ ফলে এসব নেটওয়ার্কে যুক্ত হয়ে ব্যক্তগত তথ্য বাঁচিয়ে রাখা বেশ দুরূহ৷

মার্ক জানিয়েছেন, আঞ্চলিক নেটওয়ার্ক তৈরির ব্যবস্থা পুরোপুরি তুলে দিচ্ছে ফেসবুক৷ তবে তথ্য সুরক্ষা আরও কঠোরভাবে নিশ্চিত নতুন কিছু অপশনও যোগ করবে সংস্থাটি৷

ফেসবুকের তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ ব্যবহারকারীরা প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনার জন্য অনুরোধ পাবেন সংস্থাটির কাছ থেকে৷ আর তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে নতুন নিয়ম অনুযায়ী প্রাইভেসি সিটিংস ঠিক করে নেয়া৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×