শ্রীলঙ্কার সঙ্গে ভারতের টেস্ট সিরিজ জমাটভাবে জিতল ভারত৷ বিশ্বে তারাই এখন এক নম্বরে৷ এই সিরিজের সেরা ম্যাচটা ছিল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে৷
৭২৬ রানের পাহাড় গড়ে তুলেছিল ভারত৷ প্রথম ইনিংসেই৷ তারপর এই টেস্টম্যাচ যে আর ছাড়বে না ভারত, তা তো বোঝাই যাচ্ছিল৷ খুব রমরমা এই বিজয়ের অন্যান্য দিকগুলো এবার একটু দেখে নেওয়া যাক৷ এই ম্যাচে জেতার পরেই আইসিসি তালিকায় টেস্ট ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে এক নম্বরে চলে গেল ভারত৷ মাত্র দুই পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা৷ যেকোন ক্ষেত্রেই একনম্বরে থাকার একটা চাপ অবশ্যি সবসময়েই থাকে, বলছেন বিশেষজ্ঞরা৷ কারণ অনেক কসরত করে এক নম্বরে যদিও পৌঁছানো গেল, তারপর সেই জায়গাটাকে ধরে রাখাটা বেশ চাপের এবং পরিশ্রমের বিষয় বৈকি৷ তাছাড়া অদূর ভবিষ্যতে ভারত তেমন কোন বড় টেস্ট সিরিজ খেলছে না৷ ফলে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা যেকোন সময় ওই এক নম্বরের আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য তো লড়ে যাবেই৷
তবে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামের এই টেস্টম্যাচ অনেকদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা৷ তারও অনেক কারণ রয়েছে৷ প্রথম কারণ অবশ্যই বীরেন্দ্র শেহবাগের ২৯৩ রানের একটা ম্যারাথন ইনিংস৷ যাতে তিনি ১০০-রও বেশি গড় রাখতে সফল৷ ট্রিপল সেঞ্চুরি হয়নি, তাতে কী? এমন একটা ইনিংসের সাক্ষী থাকাটাও তো কম কথা নয়৷
তার ওপর প্রথম ইনিংসের সর্বকালীন রেকর্ড স্কোর ৭২৬৷ এও এক বিশ্বরেকর্ড, যা এখন ভাঙতে হবে অন্য কোন দলকে৷ তাছাড়া ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির অনবদ্য একশো রানের ইনিংসটাই বা কম কী ? একশো পূর্ণ হওয়ার পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল৷ টেস্ট ক্রিকেটকেও যে ওয়ান ডে-র চেহারা দেওয়া যায় তা বুঝিয়ে দিয়ে গেলেন ধোনি৷ তাঁর মারকুটে ব্যাটিংটাও অনেকদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা৷
::: টেস্ট ক্রিকেটে এখন বিশ্বে এক নম্বর ভারত :::
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।