somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::: ক্ষমা চেয়ে নতুন জীবন শুরু করলেন টাইগার উডস :::

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘‘আমি আমার দায়িত্বজ্ঞানহীন ও আত্মকেন্দ্রিক আচরণের জন্য গভীরভাবে দুঃখিত৷'' – শুক্রবার বিশ্বের সেরা গল্ফ তারকা টাইগার উডস এইভাবেই নিজের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন৷ টেলিভিশনে তাঁর বহু-প্রতীক্ষিত এই বক্তব্য দেখলেন কোটি কোটি মানুষ৷ বিবাহ-বহির্ভূত একাধিক সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় টাইগার উডস'এর সফল পেশাদারি জীবন থমকে দাঁড়িয়েছে৷ গল্ফ বন্ধ হয়ে গেছে৷ এই ঘটনা, তার প্রতিক্রিয়া, মানসিক দ্বন্দ্ব, ফিরে তাকানো – প্রবল মানসিক চাপ থেকে মুক্তি পেতে উডস সব ছেড়ে টানা ৪৫ দিন থেরাপির মধ্যে ছিলেন, যদিও এই চিকিৎসা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয় নি৷ নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি শুক্রবার ফ্লোরিডায় আবেগ ও চোখের জল নিয়ে নিজের অবৈধ সম্পর্কের কথা স্বীকার করলেন, আত্মকেন্দ্রিক আচরণের জন্য স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এবং আবার গল্ফের জগতে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানালেন৷ এমনকি চলতি বছরেই তাঁকে গল্ফ কোর্সে দেখা যেতে পারে – এমন সম্ভাবনার কথাও তিনি উড়িয়ে দেন নি৷

টাইগার উডস'এর মত এত সফল গল্ফ খেলোয়াড়ের মাঠে ফেরার জন্য অপেক্ষা করে রয়েছে আয়োজক, স্পনসর থেকে শুরু করে এই জগতের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ৷ ভক্তরা তো আছেই৷ শুক্রবারের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি যে সঠিক পথেই অগ্রসর হচ্ছেন, এবিষয়ে সবাই মোটামুটি একমত৷ উডস আরও জানিয়েছেন, যে তিনি আবার বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আত্মশুদ্ধি করতে চান৷ উল্লেখ্য, শৈশবে তিনি তাঁর থাই মা'র কাছ থেকে বৌদ্ধ ধর্মের শিক্ষা পেয়েছেন৷
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×