বৃহৎ আকারের গ্রহাণুপুঞ্জের আঘাতেই ধ্বংস হয়েছিল দৈত্যাকৃতি ডাইনোসরের দল৷ ঐ গ্রহাণুপুঞ্জের ক্ষমতা ছিল প্রায় এক বিলিয়ন পারমাণবিক বোমার সমান৷ ডাইনোসরের বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন এই তথ্য৷
বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক পরিষদ প্রায় ২০ বছরের দলিল-প্রমাণ পর্যবেক্ষণ করে ক্রেটাসিয়াস-টার্সিয়ারি জাতির বিলুপ্তির কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন৷ তাঁদের মতে, ঐ গ্রহাণুপুঞ্জ শুধুমাত্র ডাইনোসর জাতিকেই নয়, বরং একইসাথে পৃথিবীর প্রায় অর্ধেক প্রাণীকূলকেও নিশ্চিহ্ন করে দিয়েছে৷ ডাইনোসর বিলুপ্তির জন্য দায়ী ঐ গ্রহাণুপুঞ্জের দৈর্ঘ্য ছিল প্রায় ১৫ কিলোমিটার বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ এছাড়া ঐ ধ্বংসযজ্ঞের অন্যতম নিদর্শন হচ্ছে মেক্সিকোর চিক্সজালাব, বলে মন্তব্য করেছেন তাঁরা৷
‘সায়েন্স' জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা বলছেন, ‘‘হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার চেয়ে এক বিলিয়ন গুণ বেশি জোরে পৃথিবীতে আঘাত হেনেছিল এই গ্রহাণুপুঞ্জ৷'' ৪১ জন বিজ্ঞানীর এই পরিষদ দাবি করেছেন যে, তাঁদের এই প্রাপ্ত তথ্য ক্রেটাসিয়াস-টার্সিয়ারি প্রজাতির বিলুপ্তির কারণ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটাবে৷ যার ফলে বিজ্ঞানীদের এ নিয়ে আর গবেষণা কিংবা বিতর্কে জড়াতে হবে না৷
তবে বিজ্ঞানীদের অনেকেই মনে করেন, ডাইনোসর এবং পাখির মতো টেরোসরস কিংবা বৃহদাকার সামুদ্রিক সরীসৃপ জাতীয় প্রাণীগুলো প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে ধারাবাহিকভাবে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ধ্বংস হয়ে গেছে৷ কিন্তু সাম্প্রতিক এই গবেষণার পক্ষে যেসব দলিল-প্রমাণ ‘সায়েন্স' জার্নালে উপস্থাপন করা হয়েছে, তাতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে এর জন্য দায়ী করা যায় না৷ কেননা এই গবেষণায় দেখা গেছে যে, ক্রেটাসিয়াস-টার্সিয়ারি প্রজাতির প্রাণীদের সাথে সাথে জল এবং ভূ-মণ্ডলের জীববৈচিত্র্যও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল৷
তাঁরা বলছেন, ‘‘ঐ সময় ডেক্কান ট্র্যাপে সক্রিয় আগ্নেয়গিরির কিছু প্রমাণ পাওয়া গেলেও জল এবং ভূ-মণ্ডলের জীব-বৈচিত্র্য থেকে দেখা যাচ্ছে, ক্রেটাসিয়াস-টার্সিয়ারি প্রাণীগুলোর বিলুপ্তির পূর্বের প্রায় পাঁচ লাখ বছরের মধ্যে সেগুলোতে খুব সামান্যই পরিবর্তন সূচিত হয়েছে৷'' বিজ্ঞানীরা তাঁদের দাবির স্বপক্ষে আরো উল্লেখ করেন, ‘‘কম্পিউটার মডেল এবং পর্যবেক্ষণের উপাত্ত থেকে জানা যায় যে, প্রত্যেক আগ্নেয়গিরি থেকে নির্গত সালফার গ্যাস পৃথিবীতে অল্প সময় ধরে ক্রিয়াশীল থাকতো৷ ফলে এই গ্যাস এতোটা শক্তিশালী হতে পারে না যে, তা জল এবং ভূ-খণ্ডের প্রাণীকূলকে সমূলে বিনাশ করে ফেলবে৷''।
::: গ্রহাণুপুঞ্জের আঘাতেই ধ্বংস হয়েছিল ডাইনোসর :::
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।