somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রমিকেরা দাবি করলে বিদেশী ষড়যন্ত্র আর প্রভুরা বললে জি হুজুর

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ সালে ব্যাপক আন্দোলন করেছিল গার্মেন্ট কর্মীরা। তারা তাদের বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছিল। সরকার, বিরোধীদল, বিজিএমইএ বগল বাজিয়ে প্রচার প্রপাগাণ্ডা ছড়িয়েছিল বিদেশীদের ষড়যন্ত্র। কাহিনী ফেদে বলা বেশ কিছু ছবি ছাপানো হয়েছিল পত্রিকায়। তাদের বক্তব্য বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংশ করার জন্য বিদেশী ষড়যন্ত্র। তবে কিছুটা অমিল ছিল বিরোধীদল ও সরকার পক্ষের মধ্যে। বিরোধীদল বিদেশী বলতে বুঝিয়েছিল ভারত ও সরকার কোন দেশের বিরুদ্ধে কোন কথা না বললেও চীন কিংবা ইউরোপকে বোঝানো চেষ্টা করে। আমাদের সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো সব সময় শ্রমিক আন্দোলন কে সন্দেহের চোখে দেখে। পৃথিবীর ইতিহাসে কোন শ্রমিক আন্দোলনকে সহায়তা করেনি এমনকি সমর্থন দেয়নি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো। ভারতে শিবসেনা তৈরী হয়েছিল শ্রমিক আন্দোলনকে খতম করার জন্য। মুম্বাই শ্রমিক আন্দোলনের নেতাদের হত্যা করাই ছিল এদের মুল কাজ। সেসময় মুম্বাইতে কয়েকজন শ্রমিক নেতাকে তারা হত্যা করে। শিবসেনা সফলও হয়। মুম্বাইতে শ্রমিক আন্দোলন প্রায় ধ্বংশ করে দেয় সাম্প্রদায়িক গোষ্ঠীটি। আমাদের এখানে এভাবে কোন সাম্প্রদায়িক গোষ্ঠী তৈরী না হলেও সন্দেহের চোখে দেখে। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো গণ আন্দোলন হয়েছে কোন সাম্প্রদায়িক গোষ্ঠী সমর্থন দিয়ে একটি বিবৃতি পর্যন্ত দেয়নি। সাভার রানা প্লাজা ধসের পর হেফাজতের বেশ কিছু কর্মী উদ্ধার অভিযানে গিয়ে কাজ করেছে। কিন্তু অবাক হওয়ার বিষয় ধসের পর তারা বলেছিল আল্লাহর গজব। কতখানি নৃশংস চিন্তার মানুষ এটা বলতে পারে।
যাই হোক মূল বক্তব্যে আসি। শ্রমিকেরা যখন বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নামে তখন তা হয় বিদেশী ষড়যন্ত্র। বিদেশীদের এত ষড়যন্ত্রের পরও গত ২০ বছরের মধ্যে গার্মেন্ট শিল্প বৃদ্ধির সূচক সব সময় উর্ধ্বমুখী আছে। এখন যা বহাল। তাহলে এত ষড়যন্ত্রের পর সেই বিদেশীরা আসে কেন? লুটেরা এই রাষ্ট্র সংবেত্তারা সব সময় শ্রমিক শোষনের বিষয়ে একাট্টা। কি হাসিনা কি খালেদা। একজন গার্মেন্ট শ্রমিকের বেতন ২০০০ হাজার টাকা। এটা কি গাজা খেয়ে বেতন কাঠামো ঠিক করা হয়। শ্রমিক আন্দোলনকারী সংগঠনগুলোকে বিদেশী ষড়যন্ত্রের নায়ক বলে প্রচার করা হয়। তারা সারাবছর জুড়ে বলে আসছে শ্রমিকদের বেতন বাড়াতে হবে তা ষড়যন্ত্র। এখন বিদেশীরা বলছে সঙ্গে সঙ্গে মজুরি বোর্ড গঠন করে দিল সরকার। আমি বলব এখন কাদের ষড়যন্ত্র? এই ইডিয়ট ব্যবস্থা কি কোন ভাবেই সহনশীল করা যায় না?
প্রসঙ্গত আজ সরকার গার্মেন্ট শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আলাদা বোর্ড গঠন করেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×