
বাংলাদেশকে কোনো ব্যক্তি বা অন্য দেশের ইচ্ছাধীন রাষ্ট্রে পরিণত করতে চাওয়া বা কিভাবে ক্ষমতায় চিরস্থায়ী হবেন সে নেশায় মত্ত সরকার। দেশের মানুষকে রেহাই দিন দয়া করে! দেশব্যাপী গণহত্যা, -গুম, লটপাট, দূর্নীতি,সন্ত্রাস, ধর্ষণ, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি ছাত্রলীগের কুকাজ আরও কত কি। মুখে গণতন্ত্র নাম নিয়ে ভিন্নমত কে চাপা দিয়ে সবকিছু মিলিয়ে একনায়কতন্ত্র একটি রুপ তৈরী করেছে সরকার যা মানুষের মাঝে তীব্র ভয় সৃষ্টি করেছে এখন। আর দেশের স্বাধীনতা- সার্বভৗমত্ব যে হুমকির মুখে' এ প্রশ্ন তো আছেই, কারণ ভৌগোলিকভাবেই ৩দিক দিয়ে ভারত বিরাজমান। তাই ভারতের খবরদারি দেখানে স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
সরকার দলের এত সবকুকীর্তির সাথে বিরোধী দলের হরতালে ভাংচুর, জ্বালাও- পেড়াও কম না। গঠনমূলক সমালোচনার পরিবর্তে দোষারপের রাজনীতি চলছেই।
সাধারণ মানুষ এসব চায়না। সং- আলাপ ছেড়ে সংলাপ বলেন আর চা খাওয়া বলেন আপনারা রাজনীতিকরা দয়া করে মানুষকে রেহাই দেন আলোচনা করে। ক্ষমতায় স্থায়ীকরণ এর আশা বাদ দিয়ে তত্ত্বাবধায়ক দিয়ে একটি পরিচ্ছন্ন নির্বাচনের দিকে এগিয়ে যান। সংঘাত নিবারণের জন্য আপাতত এর চেয়ে আর ভাল কোনো উপায় দেখছিনা।
জিম্মি জনগণকে দয়া করুন সরকার, আমাদের দয়া করুণ রাজনীতিকগণ।