somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা !!

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে (আইসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হিউম্যান রাইটস এন্ড ডেভোলেপমেন্ট ফর বাংলাদেশ এবং গ্রেটার ওয়াশিংটন ডিসি বাংলাদেশী আমেরিকানরা। এ দু’সংগঠনের পক্ষ থেকে মারটিন এফ. ম্যাকমহন এন্ড এসোসিয়েটস ২৭ জুন বৃহস্পতিবার অভিযোগটি দায়ের করে। অভিযোগটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য একই দিন বিকালে ওয়াশিংটন ডিসি ন্যাশনাল প্রেসক্লাবে এটর্নি মারটিন এফ. ম্যাকমহন সাংবাদিক সম্মেলন করেন।

সরাসরি মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ ৯ জনকে আসামি করা হয়েছে।
বাকি
১। স্বরাষ্ট্রমন্ত্রী ড মহীউদ্দিন খান আলমগীর
২। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
৩। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
৪। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম,
৫। আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ,
৬। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার,
৭। র‌্যাবের মহাপরিচালক মোকলেসুর রহমান ও
৮। বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ।

সাংবাদিক সম্মেলনে এটর্নি মারটিন উল্লেখ করেন, শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশে মানবাধিকর লংঘন করে আসছে। বাংলাদেশে চরম মানবাধিকার লংঘনের অভিযোগ এনে এটির্ন বলেন, বাংলাদেশে মানবাধিকার লংঘনের প্রমাণ বাংলাদেশী মিডিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যম, বিভিন্ন মানবাধিকার ও এনজিও সংস্থার রিপোর্টে রয়েছে। গত কয়েক মাস যাবৎ রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত বেসামরিক মানুষ হত্যা, হয়রানি এবং গ্রেপ্তার ও অত্যাচার করা হচ্ছে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী ও ৫-৬ মে’র হত্যাকান্ডসহ বিরোধীদলীয় নেতা ইলিয়াস আলী গুম, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা, সুখরঞ্জন বালী নিখোঁজ ও কলকাতায় আটক থাকার ঘটনা তুলে ধরেন।

এটর্নি মারটিন দাবী করেন, বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ পুলিশ বাহিনীসহ র‌্যাব, বিজিবি ও ডিজিএফআইসহ সরকারের বিভিন্ন সংস্থা চরম মানবাধিকার লংঘন করে আসছে। অভিযোগে এটর্নি মারটিন উল্লেখ করেন, বাংলাদেশে
* বিচার বহির্ভূত হত্যা ২০০৯ সালে ১৫৪ জন, ২০১০ সালের ১২৭ জন, ২০১১ সালে ৮৪ জন ও ২০১২ সালে ৭০ জন।
* বন্দি অবস্থায় মৃত্যু ২০০৯ সালে ৫০ জন, ২০১০ সালে ৬০ জন, ২০১১ সালে ১০৫ জন, ২০১২ সালে ৬৩ জন।
* গুম ২০০৯ সালে ৩ জন, ১০ সালে ১৮ জন, ১১ সালে ৩০ জন, ১২ সালে ২৪ জন।
* নির্যাতনে আহত ও নিহত ২০০৯ হয়েছেন ৮৯ জন, ১০ সালে ৬৭, ১১ সালে ৪৬, ১২ সালে ৭২ জন।
* সাংবাদিক নির্যাতনের স্বীকার ২০০৯ সালে ২২১ জন, ১০ সালে ২৩১ জন, ১১ সালে ২৫৯ জন, ১২ সালে ২৮৯ জন।
* রাজনৈতিক হত্যার শিকার ২০০৯ সালে ২৫১ জন, ১০ সালে ২২০ জন, ১১ সালে ১৩৫ জন ও ১২ সালে ১৬৯ জন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি মারটিন বলেন, আন্তর্জাতিক আদালতে আমরা অভিযোগটি দাখিল করেছি। আমরা আশা করছি আসিসি অভিযোগগুলো তদন্ত করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে চূড়ান্তভাবে মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুত প্রদক্ষেপ নিবে।

তথ্যসূত্র: বাংলানিউজ
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২৫
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×