সম্মান
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা সরকারি চাকুরী করেন। সেই সুবাদে অফিস বদলী, নতুন অফিসে ঢুকে প্রথমদিন টেবিলে বসেই একটা ব্যপার লক্ষ্য করলেন। অফিসের বস হওয়াতে বাবার জন্য একটা কলিংবেল আছে- যাতে প্রয়োজনে বেল টিপে অফিস পিয়নকে ডাকা যায়। কলিংবেলের সুইচ খুঁজতে গিয়ে দেখলেন সেটা টেবিলে পায়ের নিচে রাখা। আগের যাঁরা অফিসার ছিলেন তাঁরা পিয়ন ডাকার জন্য পা দিয়ে সুইচ চাপ দিতেন, শব্দ শুনে পিয়ন হাজির হয়ে যেত। প্রথম দিনেই বাবার মন খারাপ হয়ে গেলো। পিয়ন সে যে শ্রেণীরই কর্মচারী হোক না কেন সেও তো মানুষ! হয়তো সব অফিসেই এই-ই নিয়ম, হয়তো তাঁর নিজেরো এভাবে ডাক শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এমনো হতে পারে হয়তোবা তাঁরো মনের গভীরে এই নিয়ে ক্ষোভ-কষ্ট আছে। বাবার মনে হল পদমর্যাদায় যা-ই হোক একজন মানুষকে আমি কেন পা দিয়ে ডাকতে যাবো? অফিসে প্রথম যে পরিবর্তনটা করলেন উনি তা হচ্ছে সেই কলিংবেলের সুইচটা সাইড টেবিলে তুলে আনলেন।
প্রথম যখন এই ঘটনাটি শুনি একই সাথে খুব ভালো এবং খারাপ লেগেছিলো। খারাপ লেগেছিলো এজন্য যে এখনো আমরা অনেক ক্ষেত্রে মানুষকে সামান্য সম্মানটুকু দিতে পারিনি। আর যারা এই সম্মানটুকু দিতে জানে সেরকম নগণ্য কিছু মানুষের মাঝে বাবা একজন এজন্যে ভালো লেগেছিলো। মাঝে মাঝে দেখি সামান্য দুই-পাঁচ টাকার বাস বা রিক্সা ভাড়ার জন্য যথাশিক্ষিত লোকজন কেমন আচরণ করছে। সব-সময় যে অকারণে হয় তা নয়, কিন্তু অনেক সময়ই সুন্দর আচরণে বিষয়গুলো সমাধা করা যায়। বাপের বয়সী রিক্সাওয়ালা-কে তুমি/তুই বলে ডাকা নিত্য-নৈমিত্তিক ব্যপার। কেন আমরা ভুলে যাই শেষপর্যন্ত আমরা সবাই মানুষ, হয়তো ভাগ্যের ফেরে আমরাও সে জায়গায় থাকতে পারতাম।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন