আপনি যেখানে থাকুন। গ্রামে বা ঢাকায়। একটি শিশুর মুখের দিকে একবার স্বচ্ছ দৃষ্টি দিয়ে তাকাবেন। চোখে জল এসে যাবে। কত পথশিশুকে রাস্তার পাশে বসে ডান্ডি (এক ধরণের নেশা) নিতে দেখছি। মন্তব্য করেছি অসভ্য- এই সব গ্রহণ করে। একবার ভাববেন তার জন্ম, পরিবার, সভ্য সমাজের তার প্রতি আচরণ, কি নিষ্ঠুর! সে জানেনা ফ্যান্টাসি কিংডমের মধ্যে কি আছে? কোন দিন তার পিতামাতার হাসি মুখ হয়ত কেউ দেখেনি। অথচ আমি সভ্য মেধাবী একজন লোক তার কাছে প্রত্যাশা করছি সভ্যতা।
যার নিজের ছোট সন্তান বা নিজের ভাই/বোন বা এই জাতীয় কেউ আছে? একবার নিজের মনে চিন্তা করবেন। আপনার ১০ বছরের সেরকম কোন বাচ্চা কারও কাছে কিছু টাকা চাচ্ছে। সেই লোকটি আপনার সন্তানকে ধমক দিচ্ছে- এই গেলি এখান থেকে। শান্ত মস্তিস্কে একবার চিন্তা করবেন। দেখবেন মাথায় খুন চড়ে যাবে। আবার সেই বাচ্চার দিকে তাকাবেন দেখবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর বাচ্চার মুখ। এমন একটি পৃথিবীর সকল শিশুদের। আমরা তাদের দূরে ঠেলে দিয়েছি। তাকে বলেছি তুই পাপ। তুই অসভ্য। আমি সভ্য তাই তোর চোখের চাহনিতে আমি চুরি দেখতে পাই।
না- এই ঈদে তাদের হাতে নগদ কিছু টাকা দিয়েন। দেখবেন তার হাসিতে পৃথিবী হেসে উঠবে। আপনার সামর্থে যা কুলোয় তাতেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


